মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬

নবীনগরে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৩


জেলা প্রতিবেদক photo জেলা প্রতিবেদক
প্রকাশিত: ৫-৬-২০২৫ রাত ৯:১২

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন সিএনজিচালিত অটোরিকশার তিন যাত্রী। বৃহস্পতিবার (৫ জুন) সকাল বেলায় নবীনগর-কম্পানীগঞ্জ সড়কের ইব্রাহিমপুর ইউনিয়নের এতিমখানা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, একটি যাত্রীবাহী অটোরিকশা নবীনগর থেকে যাত্রী নিয়ে কুমিল্লার কোম্পানীগঞ্জ যাচ্ছিল। পথে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই তিনজন প্রাণ হারান।

নিহতরা হলেন- লাপাং গ্রামের হযরত আলীর ছেলে আবুল কাসেম এবং নারায়ণপুর গ্রামের বিল্লাল মিয়ার ছেলে সোহাগ মিয়া। অপর নিহত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি।

নবীনগর থানার উপ-পরিদর্শক (এসআই) আজাদুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। দুর্ঘটনার পর বাসটি ঘটনাস্থল ত্যাগ করে, তবে চালককে শনাক্ত ও আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

Parisreports / Parisreports

টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরীতে জলাবদ্ধতা

ফের বন্ধ বড়পুকুরিয়া বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট

বিএসএফের হাতে বাংলাদেশি আটক, ভারতীয়কে ধরে আনলেন স্থানীয়রা

কক্সবাজার সৈকতে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু

বগুড়ায় ৭ শ্রমিকের মৃত্যু 

ব্রহ্মপুত্রের ডান তীররক্ষা বাঁধে ধস, আতঙ্কে নদপাড়ের মানুষ

উখিয়ায় পাহাড়ধসের ঘটনায় নিহত বেড়ে ৮

কক্সবাজারে পাহাড় ধসে ৮ রোহিঙ্গা ও বাংলাদেশির মৃত্যু

জমি নিয়ে সন্তানদের বিরোধ, বাড়ির উঠানে বাবাকে দাফন

২৬ দিন পর দেশে ফিরলো দুই প্রবাসীর মরদেহ

পরিত্যক্ত টয়লেটে বিষাক্ত গ্যাসে বাবা-ছেলেসহ চারজনের মৃত্যু

পাবনায় সমকামীর সংখ্যা ছাড়িয়েছে ১৬শ, বাড়ছে এইডস

চট্টগ্রামে ঘরে ঢুকে মা-মেয়ে হত্যা, সন্দেহে আর্থিক বিরোধ