গাজার পরিস্থিতি নরকের চেয়েও খারাপ
ইন্টারন্যাশনাল কমিটি অফ দ্য রেডক্রসের (আইসিআরসি) প্রেসিডেন্ট মিরিয়ানা স্পোলয়ারিচ বলেছেন, গাজার পরিস্থিতি নরকের চেয়েও খারাপ হয়ে পড়েছে।
সুইজারল্যান্ডের জেনেভায় সংস্থাটির সদর দফতরে বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, মানবিকতা ব্যর্থ হচ্ছে। রাষ্ট্রগুলো যুদ্ধ বন্ধের পাশাপাশি ফিলিস্তিনের দুর্ভোগের অবসান এবং ইসরায়েলি জিম্মিদের মুক্ত করতে যথেষ্ট পদক্ষেপ নিচ্ছে না।
ক্ষোভ জানিয়ে রেডক্রসের প্রেসিডেন্ট আরও জানান, গাজাবাসীর মানবিক মর্যাদা হরণ করা হয়েছে। এছাড়াও, ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগ তোলেন তিনি।
আইসিআরসি এমন একটি আন্তর্জাতিক সংগঠন, যারা যুদ্ধ এলাকায় কার্যক্রম পরিচালনা করে। গাজায় তাদের ১৩০ জন কর্মী আছে, যাদের বেশিরভাগই ফিলিস্তিনি।
গাজার দক্ষিণাঞ্চলীয় রাফাহ শহরে সার্জিক্যাল হাসপাতাল পরিচালনা করে সংস্থাটি। সম্প্রতি এ হাসপাতালের কাছে ত্রাণ বিতরণ কেন্দ্রে হতাহতের ঘটনা ঘটেছে।
Parisreports / Parisreports
রিয়াদে বিকট শব্দে বিস্ফোরণ
স্ত্রী হত্যায় অভিযুক্ত হন স্বামী
হুতিদের মোকাবেলায় সামরিক সহায়তা চাইল সৌদি
প্রশান্ত মহাসাগরের বিশাল স্বর্ণখনির সন্ধান পেল চীন
দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২১
ভেনেজুয়েলার মতো ইরানের তেলের নিয়ন্ত্রণ নেওয়ার ইঙ্গিত দিলেন ট্রাম্প
এক হাজার টন বিস্ফোরক দিয়ে ইসরায়েলের হামলা
বাব আল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ নিলো হুথিরা
ইসরায়েলি সেনাকে বিজ্ঞাপনে রেখে বিপাকে অ্যাডিডাস
নিজেদের ছেলে মনে করে অন্যের মরদেহ দাহ
ভারতের রাজধানীতে বহুতল ভবন ধস, বহু হতাহতের শঙ্কা
বিক্ষোভ নিষিদ্ধ করে আফগানিস্তানে আইন পাস