মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬

এক দশকে নরসিংদীতে কমেছে দেড় হাজার হেক্টর জমি


জেলা প্রতিবেদক photo জেলা প্রতিবেদক
প্রকাশিত: ৩১-৫-২০২৫ রাত ৮:৫৯

নরসিংদীতে সময়ের সাথে কমছে কৃষিজমি। এরইমধ্যে ৩ ফসলি জমিতেও চলছে বালু ভরাট ও অবকাঠামো তৈরির মহোৎসব। অভিযোগ রয়েছে, ফসলি জমি বিক্রি করতে অনবরত চাপের শিকার হচ্ছেন কৃষকরা। জেলায় গেল ১০ বছরে কৃষি জমির পরিমাণ কমেছে দেড় হাজার হেক্টরেরও বেশি। চারণভূমি কমে যাওয়ায় গবাদিপশু পালনেও দেখা দিচ্ছে প্রতিবন্ধকতা।

আশির দশক থেকেই কৃষিতে সমৃদ্ধ নরসিংদী জেলা। তবে, সময়ের পরিক্রমায় মফস্বল থেকে প্রত্যন্ত গ্রাম, সবখানেই কমছে কৃষি জমির পরিমাণ। গেল ১০ বছরে যা কমে দাঁড়িয়েছে ৬ হাজার বিঘায়। প্রশ্ন উঠেছে, কেন কমেই চলেছে কৃষি জমির পরিমাণ?

নরসিংদী সদর উপজেলার নাগরিয়াকান্দি এলাকা। এক দশক আগেও এখানে চাষ হতো ধান, পাটসহ অন্যান্য কৃষি পণ্য। কিন্তু, বর্তমানে সেই চাষাবাদ নেমেছে প্রায় শূন্যের কোঠায়।

সবশেষ গেল ১ দশকের পরিসংখ্যান ঘেঁটে দেখা যায়, দুই থেকে তিন দশক আগে কৃষি জমির পরিমাণ ছিল ৮৪ হাজার হেক্টরেরও বেশি। তবে বর্তমানে জেলায় কৃষি জমির পরিমাণ ৮৩ হাজার ১২৬ হেক্টর। আবাদযোগ্য জমির একাল সেকালের তফাৎটা জানা গেল কৃষকের মুখ থেকেই।

Parisreports / Parisreports

টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরীতে জলাবদ্ধতা

ফের বন্ধ বড়পুকুরিয়া বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট

বিএসএফের হাতে বাংলাদেশি আটক, ভারতীয়কে ধরে আনলেন স্থানীয়রা

কক্সবাজার সৈকতে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু

বগুড়ায় ৭ শ্রমিকের মৃত্যু 

ব্রহ্মপুত্রের ডান তীররক্ষা বাঁধে ধস, আতঙ্কে নদপাড়ের মানুষ

উখিয়ায় পাহাড়ধসের ঘটনায় নিহত বেড়ে ৮

কক্সবাজারে পাহাড় ধসে ৮ রোহিঙ্গা ও বাংলাদেশির মৃত্যু

জমি নিয়ে সন্তানদের বিরোধ, বাড়ির উঠানে বাবাকে দাফন

২৬ দিন পর দেশে ফিরলো দুই প্রবাসীর মরদেহ

পরিত্যক্ত টয়লেটে বিষাক্ত গ্যাসে বাবা-ছেলেসহ চারজনের মৃত্যু

পাবনায় সমকামীর সংখ্যা ছাড়িয়েছে ১৬শ, বাড়ছে এইডস

চট্টগ্রামে ঘরে ঢুকে মা-মেয়ে হত্যা, সন্দেহে আর্থিক বিরোধ