বুধবার, ১ জুলাই, ২০২৬

ফের চিরকুটে ভাঙন, ব্যান্ড ছাড়লেন জাহিদ নিরব 


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৪-১২-২০২৪ সকাল ৮:৪৯

ব্যান্ডে ভাঙা গড়ার খেলা নতুন কিছু নয়। মাঝে মাঝেই এমন দৃশ্য দেখা যায়। কয়েকদিন ধরেই শোনা যাচ্ছিল, চিরকুটের সদস্য ও সংগীত পরিচালক জাহিদ নিরব ব্যান্ড ছেড়ে দিচ্ছেন। বিষয়টি জোরালো করে দলটির একাধিক কনসার্টে তার অনুপস্থিতি।

সর্বশেষ ২১ ডিসেম্বর ঢাকার আর্মি স্টেডিয়ামে কনসার্টে চিরকুটের সঙ্গে বাজাতে দেখা যায়নি জাহিদ নিরবকে। এর আগে ১৬ ডিসেম্বর লন্ডনে বিজয় দিবসের কনসার্টেও চিরকুটের সঙ্গে ছিলেন না তিনি। 

খোঁজ নিয়ে জানা যায়, চিরকুটের সঙ্গে আর নেই জাহিদ নিরব। গুঞ্জন আছে, তিনি চিরকুট ছাড়েননি, তাঁকেই বরং বের করে দেওয়া হয়েছে ব্যান্ড থেকে। এ বিষয়ে জাহিদ নিরব কোনো মন্তব্য করতে রাজি হননি। তবে চিরকুটে না থাকার বিষয়টি অস্বীকার করেননি তিনি।

এদিকে কয়েক বছর ধরে চিরকুটের বাইরে কাজ করছেন জাহিদ নিরব। সংগীত পরিচালক হিসেবে কাটাচ্ছেন ব্যস্ত সময়। বিজ্ঞাপন, ওয়েব কনটেন্ট ও সিনেমার মিউজিক করছেন। কণ্ঠো দিয়েছেন গানে।

চিরকুটে প্রথম ভাঙনের সুর বাজে প্রতিষ্ঠার প্রায় দেড় দশকের দিকে। দল ছেড়ে বেরিয়ে যান পিন্টু ঘোষ। এর কয়েক বছর পর ব্যান্ড ছাড়েন ইমন চৌধুরী। এবার তাদের পথে হাঁটলেন জাহিদ নিরব। 

Parisreports / Parisreports

বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব মুস্তাফা মনোয়ার মারা গেছেন

অভিনেত্রী সামান্থার মা হওয়ার গুঞ্জন

দ্বিতীয় সন্তান এলো শাকিব-বুবলীর ঘরে

‘দাই দাই’ গানে ঝড় তুললেন শাকিরা-বার্না বয়

শুরু হয়েছে নতুন 'জেমস বন্ড' সিনেমার অডিশন

একা থাকাটা মানুষের নিজের পছন্দ : সালমান খান

জেল থেকে আলোর পথ অভিনেতা সিদ্দিক

‘মিনার-ই-দিল্লি’ সম্মাননা পাচ্ছেন রুনা লায়লা

বিয়ের প্রলোভনে কোটি টাকা আত্মসাতের অভিযোগ

অক্ষয়ের ১৩ বছরের মেয়ে নিতারাকে যৌন হেনস্তা

কানের পর আরও একটি আন্তর্জাতিক পুরস্কার জিতল ‘আলী’

শিল্পকলায় ‘প্রকৃতির দেহগত ধারণা’ নিয়ে শুরু হলো কর্মশালা

কিংবদন্তী সঙ্গীতশিল্পী আশা ভোঁসলের জীবনাবসান