নাটোরে নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ শিশু
নাটোরের গুরুদাসপুরে মাছ ধরতে গিয়ে নদীতে পড়ে রুহান প্রামানিক নামে এক শিশু নিখোঁজ হয়েছে। শনিবার (২৪ মে) সকাল ১১টার দিকে উপজেলার পিপলা গ্রামের আত্রাই শাখা নদীতে এই ঘটনা ঘটে।
নিখোঁজ রুহান প্রামানিক একই গ্রামের গোকুল প্রামানিকের ছেলে ও পিপলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণীর শিক্ষার্থী। খবর পেয়ে রাজশাহী ফায়ার সার্ভিসের ডুবুরী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে।
গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসমাউল হক ও রাজশাহী ফায়ার সার্ভিসের লিডার আব্দুর রাজ্জাক জানান, রুহান তার বাড়ির কাছে আত্রাই শাখা নদীতে ব্রীজের নিচে মাছ ধরছিল। মাছ ধরার সময় নদীর পানিতে পড়ে যায়। সেখানে স্রোত থাকায় শিশুটি কচুরিপানার মধ্যে ঢুকে পড়ে।
তারা আরও জানান, ঘটনাটি স্থানীয়রা দেখতে পেয়ে শিশুটিকে উদ্ধারের চেষ্টা করে এবং ফায়ার সার্ভিস ও পুলিশে খবর দেয়। সেনাবাহিনী ও ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারের চেষ্টা করে। পরে তারা রাজশাহী ফায়ার সার্ভিসের ডুবুরী দলকে সংবাদ পাঠায়। বিকেলে রাজশাহীর ডুবুরী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেন। নদীতে স্রোত থাকায় উদ্ধার কাজ বিলম্ব হচ্ছে বলেও জানান তারা।
Parisreports / Parisreports
‘ফুরকান লিখেছিল সবাইকে মেরে ফেলবে’
হাসপাতালে স্ত্রীর মরদেহ ফেলে স্বর্ণালঙ্কার নিয়ে পালালেন স্বামী!
ছয় জেলায় বজ্রপাতে ঝরল ৮ প্রাণ
জ্বরের রোগীকে কুকুরের ভ্যাকসিন দিলেন ডাক্তার
৬ জেলায় বজ্রপাতে প্রাণ গেল ১২ জনের
বগুড়ায় ২৫০০ লিটার ডিজেল জব্দ
মানিকগঞ্জে বালু মহাল ম্যানেজারকে গুলি করে ও কুপিয়ে হত্যা
তসবিহর দানা গলায় আটকে দেড় বছরের শিশুর মৃত্যু
গাইবান্ধায় তদন্ত কেন্দ্রে জুয়া-অনৈতিক কর্মকাণ্ড
গোয়ালঘর থেকে দেড় হাজার লিটার পেট্রোল-অকটেন উদ্ধার
মোংলায় পাশাপাশি কবরে ৯ জনের দাফন সম্পন্ন
ব্যবসায়ীর টাকা ছিনতাইয়ের মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার