মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

ইরানে বাস-ট্রাকের সংঘর্ষে নিহত অন্তত ৯


আন্তর্জাতিক ডেস্ক photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৪-১২-২০২৪ সকাল ৮:৩৯

ইরানের দক্ষিণপূর্বাঞ্চলীয় সিস্তান-বেলুচিস্তান প্রদেশে জ্বালানিবাহী ট্রাকের সঙ্গে বাসের সংঘর্ষে অন্তত ৯ জনের প্রাণহানি ঘটেছে। সোমবার বেলুচিস্তানের একটি মহাসড়কে এই দুর্ঘটনা ঘটেছে বলে ইরানের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্তা আইআরএনএর এক প্রতিবেদনে জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, ইরানে একদিনের ব্যবধানে দ্বিতীয় বারের মতো সড়ক দুর্ঘটনায় সোমবার অন্তত ৯ জন নিহত হয়েছেন। সিস্তান-বেলুচিস্তান প্রদেশে জ্বালানিবাহী ট্রাকের সঙ্গে যাত্রীবাহী বাসের সংঘর্ষে প্রাণহানির এই ঘটনা ঘটেছে।

সিস্তান-বেলুচিস্তান প্রদেশের রেড ক্রিসেন্ট সোসাইটির প্রধান মোহাম্মদ মেহদি সাজ্জাদি আইআরএনএকে বলেছেন, প্রদেশের জাহেদান এলাকার কাছে জ্বালানি ট্রাক-বাসের সংঘর্ষে ৯ জন প্রাণ হারিয়েছেন। এছাড়া এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ১৩ জন।

এর আগে, গত শনিবার দেশটির পশ্চিমাঞ্চলীয় লোরেস্তান প্রদেশের একটি গিরিখাতে বাস পড়ে অন্তত ১০ জনের প্রাণহানি ঘটে।

ইরানের স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের মার্চ থেকে চলতি বছরের মার্চ পর্যন্ত দেশটিতে সড়ক দুর্ঘটনায় ২০ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন। দেশটিতে দুর্বল সড়ক যোগাযোগ ব্যবস্থার কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটে।

গত আগস্ট ইরানের মধ্যাঞ্চলীয় এক এলাকায় ইরাকগামী একটি বাস দুর্ঘটনায় অন্তত ২৮ পাকিস্তানি নিহত হন।

Parisreports / Parisreports

রিয়াদে বিকট শব্দে বিস্ফোরণ

স্ত্রী হত্যায় অভিযুক্ত হন স্বামী

হুতিদের মোকাবেলায় সামরিক সহায়তা চাইল সৌদি

প্রশান্ত মহাসাগরের বিশাল স্বর্ণখনির সন্ধান পেল চীন

দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২১

ভেনেজুয়েলার মতো ইরানের তেলের নিয়ন্ত্রণ নেওয়ার ইঙ্গিত দিলেন ট্রাম্প

এক হাজার টন বিস্ফোরক দিয়ে ইসরায়েলের হামলা

বাব আল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ নিলো হুথিরা

ইসরায়েলি সেনাকে বিজ্ঞাপনে রেখে বিপাকে অ্যাডিডাস

নিজেদের ছেলে মনে করে অন্যের মরদেহ দাহ

ভারতের রাজধানীতে বহুতল ভবন ধস, বহু হতাহতের শঙ্কা

বিক্ষোভ নিষিদ্ধ করে আফগানিস্তানে আইন পাস

ভারী বৃষ্টিতে দিল্লি বিমানবন্দরে হাঁটুপানি, ভোগান্তিতে যাত্রীরা