সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬

খুলনায় ট্যাংকলরি-মাহিন্দ্রা সংঘর্ষে নিহত ৩  


জেলা প্রতিবেদক photo জেলা প্রতিবেদক
প্রকাশিত: ১৮-৫-২০২৫ রাত ১:১৩

খুলনায় তেলবাহী ট্যাংকলরির সঙ্গে মাহিন্দ্রার সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। শনিবার (১৭ মে) সকাল সোয়া ১০টার দিকে খুলনা-সাতক্ষীরা মহাসড়কে ডুমুরিয়া উপজেলার ফায়ার সার্ভিস অফিসের সামনে এ ঘটনা ঘটে। নিহতদের মধ্যে মাহিন্দ্রাচালক ও দুইজন যাত্রী রয়েছেন। তবে রিপোর্ট লেখা পর্যন্ত তাদের নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ।

ডুমুরিয়ার খর্নিয়া হাইওয়ে থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) শিমুল মন্ডল বলেন, ডুমুরিয়া ফায়ার সার্ভিসের সামনে খুলনাগামী মাহিন্দ্রার সঙ্গে খুলনা থেকে চুকনগরগামী তেলবাহী ট্যাংকলরির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের ঘটনায় তিনজন নিহত হন। নিহতদের মধ্যে মাহিন্দ্রাচালক ও ২ যাত্রী রয়েছেন।

তবে তাদের কারও পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। এ ঘটনায় আরও ৩/৪ জন আহত হয়েছেন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।  

 

Parisreports / Parisreports

কুড়িয়ে পাওয়া টাকার মালিককে খুঁজতে মাইকিং

নববধূর বিরুদ্ধে স্বামীকে বিষপানে হত্যার অভিযোগ

জামালপুরে ট্রাকচাপায় নিহত বেড়ে ৪, একই পরিবারের ৩ জন

গোয়ালন্দে মানসিক ভারসাম্যহীন ব্যক্তির হামলায় একজনের মৃত্যু

পাবনায় বজ্রপাতে ৬ জনের প্রাণহানি

ডেমরা সেতু মেরামত, বিকল্প সড়ক ব্যবহারের অনুরোধ

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের পিকআপ খাদে

সারাদেশ টাঙ্গাইলে নারীকে সংঘবদ্ধ ধর্ষণ মামলায় ২ আসামির যাবজ্জীবন

মাদারীপুরে বিকল বাসে আরেক বাসের ধাক্কা, নিহত ৩

পাবনায় মাঠে জমে থাকা পানিতে ডুবে প্রাণ গেল ৩ শিশুর

কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা নিচ্ছে ডিএমপি নিজস্ব প্রতিবেদক

হবিগঞ্জে ফুটবল খেলা নিয়ে টর্চ জ্বালিয়ে ৬ মহল্লাবাসীর সংঘর্ষ

চুয়াডাঙ্গার সব রুটে বাস চলাচল বন্ধ