জামালপুরে নদী থেকে শিশুর মরদেহ উদ্ধার
জামালপুরের মেলান্দহ উপজেলার হরিপুর-পাথালিয়া এলাকার মাদারদহ নদী থেকে আজিম (১০) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে স্থানীয় লোকজন। মঙ্গলবার (১৩ মে) বিকেল পৌনে ৫টার দিকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। এ সময় জীবিত উদ্ধার হয় কাওসার মিয়া ও সিদ্দিক নামের আরও দুই শিশু। নিহত শিশু আজিম ওই এলাকার সাদা মন্ডলের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে শিশু আজিম তার দুই বন্ধুর সাথে নদীতে গোসল করতে যায়। গোসলের একপর্যায়ে আজিম পানিতে নিখোঁজ হয়। অন্য বন্ধুরা খুঁজে না পেয়ে ডাকাডাকি করে এবং পাড়ে উঠে আসে। পরিবার ও স্থানীয় লোকজন নদীতে নেমে জাল দিয়ে খুঁজতে থাকে। অনেক খোঁজাখুঁজির পর তার মরদেহ উদ্ধার করা হয়। পরে মেলান্দহ উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ফারহানা আক্তার বলেন, শিশুটিকে হাসপাতালে নিয়ে আসার আগেই সে মারা গেছে। তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
Parisreports / Parisreports
মাদারীপুরে বিকল বাসে আরেক বাসের ধাক্কা, নিহত ৩
পাবনায় মাঠে জমে থাকা পানিতে ডুবে প্রাণ গেল ৩ শিশুর
কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা নিচ্ছে ডিএমপি নিজস্ব প্রতিবেদক
হবিগঞ্জে ফুটবল খেলা নিয়ে টর্চ জ্বালিয়ে ৬ মহল্লাবাসীর সংঘর্ষ
চুয়াডাঙ্গার সব রুটে বাস চলাচল বন্ধ
চট্টগ্রামে পুকুরের পানিতে ডুবে মামাতো-ফুফাতো ভাইয়ের মৃত্যু
রংপুরে একই পরিবারের ৪ জনকে হত্যা
ঈশ্বরদীতে অস্ত্র কেনাবেচার সময় হাতেনাতে অস্ত্র ব্যবসায়ী আটক
বিয়ের রাতেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেলো বরের
নিয়ন্ত্রণহীন ইজিবাইক: খুলনায় সীমাহীন যানজট
টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরীতে জলাবদ্ধতা
ফের বন্ধ বড়পুকুরিয়া বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট