গ্রিনকার্ডধারীদের জন্য নতুন সতর্কতা যুক্তরাষ্ট্রের
গত জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে ব্যাপক ধরপাকড় শুরু করেন ডোনাল্ড ট্রাম্প। এ নিয়ে সেখানকার অভিবাসীদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে।
তবে যাদের যুক্তরাষ্ট্রে থাকার বৈধ নথি গ্রিনকার্ড আছে তাদেরও চাপে রাখছে ট্রাম্প প্রশাসন। গ্রিনকার্ডধারীদের নতুন করে সতর্কতা দিয়ে বলা হয়েছে, যারা বৈধ অভিবাসী আছেন তারা ‘অতিথির’ মতো আচরণ করবেন। নয়ত আপনাদেরও নিজ দেশে ফেরত পাঠানো হবে। এছাড়া সবার ওপর নজর রাখা হচ্ছে বলেও উল্লেখ করা হয়। এমন সতর্কতার পর বৈধ অভিবাসীদের মধ্যেও তৈরি হয়েছে আতঙ্ক।
মাইক্রো ব্লগিং সাইট এক্সে চলতি সপ্তাহে একটি পোস্টে দেশটির নাগরিক এবং অভিবাসী সেবা (ইউএসসিআইএস) এক সতর্কবার্তায় বলেছে, গ্রিনকার্ড থাকলেই যুক্তরাষ্ট্রে নির্বিঘ্নে থাকা যাবে এটির কোনো নিশ্চয়তা নেই। যদি গ্রিনকার্ডধারী কাউকে জাতীয় নিরাপত্তার জন্য হুমকি মনে করা হয় তাহলে তাদের বৈধ নথি বাতিল করা হবে।
এই সতর্কতার মাধ্যমে ট্রাম্প প্রশাসন বার্তা দিয়েছে তারা অভিবাসী সংক্রান্ত আইন কার্যকর আরও বিস্তার করবে। এরমধ্যে দেখা যাচ্ছে, শুধুমাত্র অবৈধ অভিবাসীদেরই লক্ষ্য করা হবে না। সঙ্গে বৈধ অভিবাসীরাও আক্রান্ত হবে।
ইতিমধ্যে বৈধ অভিবাসীদের অনলাইন কার্যক্রম, তাদের মতাদর্শ ইত্যাদি পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। এছাড়া বৈধ অভিবাসীদের নিজ দেশে ফেরত পাঠানো এবং অনেককে যুক্তরাষ্ট্রে আর প্রবেশ করতে না দেওয়ার ঘটনা ঘটেছে।
ট্রাম্প প্রশাসনের এসব কার্যক্রম বাক স্বাধীনতা, নজরদারি এবং বৈধ অভিবাসীদের বিভিন্ন ক্ষেত্রে বাধা প্রদানের বিষয়টি প্রশ্ন তুলেছে। যারা অনেক বছর ধরে যুক্তরাষ্ট্রে রয়েছেন।
Parisreports / Parisreports
রিয়াদে বিকট শব্দে বিস্ফোরণ
স্ত্রী হত্যায় অভিযুক্ত হন স্বামী
হুতিদের মোকাবেলায় সামরিক সহায়তা চাইল সৌদি
প্রশান্ত মহাসাগরের বিশাল স্বর্ণখনির সন্ধান পেল চীন
দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২১
ভেনেজুয়েলার মতো ইরানের তেলের নিয়ন্ত্রণ নেওয়ার ইঙ্গিত দিলেন ট্রাম্প
এক হাজার টন বিস্ফোরক দিয়ে ইসরায়েলের হামলা
বাব আল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ নিলো হুথিরা
ইসরায়েলি সেনাকে বিজ্ঞাপনে রেখে বিপাকে অ্যাডিডাস
নিজেদের ছেলে মনে করে অন্যের মরদেহ দাহ
ভারতের রাজধানীতে বহুতল ভবন ধস, বহু হতাহতের শঙ্কা
বিক্ষোভ নিষিদ্ধ করে আফগানিস্তানে আইন পাস