মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬

কাশ্মিরের হামলাস্থলে সাংবাদিকদের যেতে বাধা ভারতের


আন্তর্জাতিক ডেস্ক photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৪-৪-২০২৫ সকাল ৭:২১

ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মিরের পাহালগামে গতকাল মঙ্গলবার ভয়াবহ সশস্ত্র হামলার ঘটনা ঘটে। এতে ২৬ জন নিহত হন। যাদের সবাই পর্যটক ছিলেন। পর্যটকদের পাশাপাশি স্থানীয় এক মুসলিম যুবকও প্রাণ হারিয়েছেন। যিনি সেখানে বেড়াতে যাওয়া মেহমানদের ঘোড়ায় চড়িয়ে জীবিকা নির্বাহ করতেন।

পাহালগামের বৈসারান তৃণভূমিতে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। তবে হামলাস্থলে কোনো সাংবাদিককে যেতে দেওয়া হচ্ছে না বলে জানিয়েছেন ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির সাংবাদিক যোগিতা লিমায়ে। আজ বুধবার (২৩ এপ্রিল) তিনি সেখানে যাওয়ার জন্য রওনা দেন। কিন্তু পথের মাঝে তাদের আটকে দেওয়া হয়। তিনি বলেছেন, তারা এ মুহূর্তে ঘটনাস্থল থেকে ৬০ কিলোমিটার দূরে অবস্থান করছেন।

সেখানে নিরাপত্তারক্ষীরা নিরাপত্তা বেষ্টনি পার হয়ে কোনো সাংবাদিককে পাহালগামে যেতে দিচ্ছেন না। যদিও বেসামরিক মানুষের চলাচলে কোনো বাধা সৃষ্টি করা হয়নি। এই সাংবাদিক জানিয়েছেন, ঘটনাস্থলের কাছে যেতে না দেওয়ায় আহতদের যে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে সেখানেও তারা যেতে পারেননি।

তবে সাংবাদিকদের ওপর নিষেধাজ্ঞা আরোপের আগে কিছু সাংবাদিক গতকাল রাতে সেখানে চলে যেতে সমর্থ হন বলে জানিয়েছেন তিনি।

বিবিসি জানিয়েছে, কাশ্মির সংঘাতপ্রবণ এলাকা হওয়ায় সেখানে সাংবাদিকতা করা আগে থেকেই কঠিন ছিল। এরপর পাঁচ বছর আগে যখন ভারতের জম্মু-কাশ্মিরের স্বায়ত্বশাসন বাতিল করে কেন্দ্রের সঙ্গে যুক্ত করা হয় তখন সাংবাদিকতা আরও কঠিন হয়ে পড়ে। এ মুহূর্তে সেখান থেকে স্বাধীন সাংবাদিকতা করা বেশ কঠিন।

Parisreports / Parisreports

হরমুজ প্রণালি আবার বন্ধ করলো ইরান

হরমুজ প্রণালীতে স্বস্তির হাওয়া

শান্তিচুক্তিতে পৌঁছেছে যুক্তরাষ্ট্র-ইরান

শান্তি চুক্তি: ট্রাম্প দাবির মুখে ইরানের ‘ধীরে চলো’ নীতি

স্বেচ্ছায় বিয়ে, থানার ভেতরেই মেয়েকে ছুরিকাঘাতে হত্যা

যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা স্মারকে রোববার সই হচ্ছে না: ইরান

ভারতে সামরিক পরিবহন উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত ৫

ইউরোপে পৌঁছানোর চেষ্টায় সাগরে প্রাণ গেছে ১৩০০ জনের

সাহারা মরুভূমিতে বিকল ট্রাক, পিপাসায় ৪৯ জনের মৃত্যু

ইরানের সর্বোচ্চ নেতার সঙ্গে বৈঠকে বসতে পারেন ট্রাম্প

এআই নকশায় বিশ্বের প্রথম ভ্যাকসিন

বাংলাদেশের বিরুদ্ধে ব্যবস্থা নিতে চায় যুক্তরাষ্ট্র

ফোনে নেতানিয়াহুকে গালাগাল ট্রাম্পের