গাজীপুরে সড়ক দুর্ঘটনায় শিশু নিহত, বাসে আগুন
গাজীপুরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে মিনিবাস-অটোরিকশার সংঘর্ষে এক শিশু নিহত হয়েছে। আহত হয়েছে আরও ২ জন। এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা বাসে আগুন দিয়েছে। সোমবার (১৪ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, সন্ধ্যায় গাজীপুর মহানগরের বাসন থানার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের তেলিপাড়া এলাকায় একটি মিনি বাস একটি সিএনজি অটোরিকশাকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে সিএনজি অটোরিকশাটি উল্টে গিয়ে সিএনজি অটোরিকশায় থাকা শিশু যাত্রী ঘটনাস্থলেই নিহত ও দুইজন আহত হন। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। পরে বিক্ষুব্ধ জনতা চ্যাম্পিয়ন পরিবহনের বাসটিতে আগুন ধরিয়ে দেয়। এ সময় প্রায় আধা ঘণ্টা ওই মহাসড়কে যানবাহন চলাচল বিঘ্নিত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কায়সার আহমেদ বলেন, মিনিবাস চাপায় এক শিশু নিহত ও দুইজন আহত হয়েছে। তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি। ঘটনার পর বিক্ষুব্ধ জনতা একটি বাসে আগুন দিয়েছে। মরদেহ উদ্ধারসহ পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। এখন পরিবেশ ও মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
Parisreports / Parisreports
টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরীতে জলাবদ্ধতা
ফের বন্ধ বড়পুকুরিয়া বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট
বিএসএফের হাতে বাংলাদেশি আটক, ভারতীয়কে ধরে আনলেন স্থানীয়রা
কক্সবাজার সৈকতে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু
বগুড়ায় ৭ শ্রমিকের মৃত্যু
ব্রহ্মপুত্রের ডান তীররক্ষা বাঁধে ধস, আতঙ্কে নদপাড়ের মানুষ
উখিয়ায় পাহাড়ধসের ঘটনায় নিহত বেড়ে ৮
কক্সবাজারে পাহাড় ধসে ৮ রোহিঙ্গা ও বাংলাদেশির মৃত্যু
জমি নিয়ে সন্তানদের বিরোধ, বাড়ির উঠানে বাবাকে দাফন
২৬ দিন পর দেশে ফিরলো দুই প্রবাসীর মরদেহ
পরিত্যক্ত টয়লেটে বিষাক্ত গ্যাসে বাবা-ছেলেসহ চারজনের মৃত্যু
পাবনায় সমকামীর সংখ্যা ছাড়িয়েছে ১৬শ, বাড়ছে এইডস