মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬

ভোলায় পুকুরের পানিতে ডুবে প্রাণ গেল ৩ শিশুর 


জেলা প্রতিবেদক photo জেলা প্রতিবেদক
প্রকাশিত: ১৫-৪-২০২৫ সকাল ৭:৪৬

ভোলায় পুকুরের পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (১৪ এপ্রিল) দুপুরে ভোলা সদর ও লালমোহন উপজেলায় তাদের মৃত্যু হয়।

নিহতরা হলো- লালমোহন উপজেলার লালমোহন ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ফুলবাগিচা গ্রামের উকিল বাড়ির মো.রাকিবের ছেলে মো. জুনায়েদ (৭) ও মো.আনাছের ৮ বছরের ছেলে মো. শাহেদ। সম্পর্কে তারা দুইজন খালাতো ভাই। নিহত অপর শিশু ভোলা সদর উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাঘার হাওলা গ্রামের মো. সফিকুলের ছেলে সাফওয়াদ (৪)। 

একই পরিবারের দুই শিশুর স্বজন ও পুলিশ জানিয়েছে, শিশু জুনায়েদ ও শাহেদ একে অপরের খালাতো ভাই। সোমবার দুপুরের দিকে তারা দুইজন মিলে পরিবারের সদস্যদের অগোচরে বাড়ির পাশের পুকুরে গোসল করতে যায়। তাদেরকে বাড়িতে না দেখে পরিবারের লোকজন খোঁজাখুঁজি করলেও কোথাও পাওয়া যায়নি। একপর্যায়ে তাদের দুজনকে বাড়ির পাশের পুকুরের পানিতে ভাসতে দেখে উদ্ধার করে চিকিৎসার জন্য লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।

অপর শিশু সাফওয়াদের পরিবার জানিয়েছে, দুপুরে সাংসারিক কাজে ব্যস্ত ছিলেন শিশুটির মা। এ সময় তার মায়ের চোখ ফাঁকি দিয়ে ঘর থেকে বেরিয়ে যায় শিশুটি। শিশুটির মা কাজ শেষ করে তাকে ঘরে না পেয়ে খোঁজাখুঁজি করলে কোথাও তাকে পাওয়া যায়নি। একপর্যায়ে তাকে বাড়ির পাশে পুকুরে ভাসতে দেখেন। তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য ভোলা সদর হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শিশুটির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ভোলা সদর হাসপাতালে কর্তব্যরত পুলিশ সদস্য মো. মামুন। 

 

Parisreports / Parisreports

টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরীতে জলাবদ্ধতা

ফের বন্ধ বড়পুকুরিয়া বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট

বিএসএফের হাতে বাংলাদেশি আটক, ভারতীয়কে ধরে আনলেন স্থানীয়রা

কক্সবাজার সৈকতে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু

বগুড়ায় ৭ শ্রমিকের মৃত্যু 

ব্রহ্মপুত্রের ডান তীররক্ষা বাঁধে ধস, আতঙ্কে নদপাড়ের মানুষ

উখিয়ায় পাহাড়ধসের ঘটনায় নিহত বেড়ে ৮

কক্সবাজারে পাহাড় ধসে ৮ রোহিঙ্গা ও বাংলাদেশির মৃত্যু

জমি নিয়ে সন্তানদের বিরোধ, বাড়ির উঠানে বাবাকে দাফন

২৬ দিন পর দেশে ফিরলো দুই প্রবাসীর মরদেহ

পরিত্যক্ত টয়লেটে বিষাক্ত গ্যাসে বাবা-ছেলেসহ চারজনের মৃত্যু

পাবনায় সমকামীর সংখ্যা ছাড়িয়েছে ১৬শ, বাড়ছে এইডস

চট্টগ্রামে ঘরে ঢুকে মা-মেয়ে হত্যা, সন্দেহে আর্থিক বিরোধ