সৌদিতে আজ থেকে ওমরাহ বন্ধ
ওমরাহ করতে আজ রোববার (১৩ এপ্রিল) থেকে সৌদি আরবে আর কেউ প্রবেশ করতে পারবেন না। দেশটি হজের প্রস্তুতি শুরু করবে। হজ শেষ না হওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা থাকবে। সৌদি আগেই ঘোষণা দিয়েছিল ১৫ শাওয়াল ও ১৩ এপ্রিল থেকে ওমরাহ যাত্রীদের জন্য তাদের সীমান্ত বন্ধ হয়ে যাবে।
দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয় জানিয়েছে, আজ রোববারই বিদেশি ওমরাহ যাত্রীরা প্রবেশ করতে পারবেন। এরপর যারা ওমরাহ করতে চান তাদের হজ শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে।
অপরদিকে সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয় সতর্কতা দিয়ে জানিয়েছে, যেসব হজ ও ওমরাহ এজেন্সি ভিসার মেয়াদ শেষ হওয়া ওমরাi যাত্রীদের নিজ দেশে ফেরতের বিষয়টি নিশ্চিতের প্রতিবেদন দাখিল করতে পারবে না তাদের সর্বনিম্ন এক লাখ রিয়াল জরিমানা করা হবে। যা পরিস্থিতি অনুযায়ী কয়েকগুণ বৃদ্ধি পেতে পারে।
এছাড়া ওমরাহ যাত্রীদের তাদের নিজ দেশে ফিরে যাওয়ার শেষ তারিখ আগামী ২৯ এপ্রিল নির্ধারণ করেছে হজ মন্ত্রণালয়। এই সময় শেষ হওয়ার পর সৌদিতে অবস্থান করলে তা আইনগত শাস্তির বিধানের মধ্যে পড়বে বলে জানিয়েছে তারা।
সৌদি আরবের এই মন্ত্রণালয় সতর্ক করে দিয়ে বলেছে, নির্দিষ্ট তারিখের মধ্যে ফিরে যেতে যে কোনও ধরনের বিলম্ব আইনের লঙ্ঘন হিসাবে বিবেচিত হবে।
Parisreports / Parisreports
রিয়াদে বিকট শব্দে বিস্ফোরণ
স্ত্রী হত্যায় অভিযুক্ত হন স্বামী
হুতিদের মোকাবেলায় সামরিক সহায়তা চাইল সৌদি
প্রশান্ত মহাসাগরের বিশাল স্বর্ণখনির সন্ধান পেল চীন
দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২১
ভেনেজুয়েলার মতো ইরানের তেলের নিয়ন্ত্রণ নেওয়ার ইঙ্গিত দিলেন ট্রাম্প
এক হাজার টন বিস্ফোরক দিয়ে ইসরায়েলের হামলা
বাব আল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ নিলো হুথিরা
ইসরায়েলি সেনাকে বিজ্ঞাপনে রেখে বিপাকে অ্যাডিডাস
নিজেদের ছেলে মনে করে অন্যের মরদেহ দাহ
ভারতের রাজধানীতে বহুতল ভবন ধস, বহু হতাহতের শঙ্কা
বিক্ষোভ নিষিদ্ধ করে আফগানিস্তানে আইন পাস