‘গাজায় ইসরায়েলি আগ্রাসনে নিহত ২ শতাধিক সংবাদকর্মী’
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে সাংবাদিকদের তাঁবুতে হামলা চালিয়েছে ইসরায়েল। এতে এক ফিলিস্তিনি সাংবাদিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও নয়জন। সোমবার (৭ এপ্রিল) স্থানীয় সাংবাদিক ইউনিয়নের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
ফিলিস্তিনের সাংবাদিক ইউনিয়নের হিসাব অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবরে ইসরায়েলের হামলার পর থেকে এখন পর্যন্ত গাজায় নিহত সাংবাদিকদের সংখ্যা দাঁড়িয়েছে ২১০-এরও বেশি। যা স্মরণকালের সবচেয়ে বেশি সংখ্যক গণমাধ্যমকর্মীর প্রাণ হারানোর ঘটনা।
প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধ তো বটেই; যুক্তরাষ্ট্র, কোরিয়া, ভিয়েতনাম, আফগানিস্তানসহ আরও বহু দীর্ঘ ও রক্তক্ষয়ী যুদ্ধে নিহতের চেয়েও ফিলিস্তিনে নেতানিয়াহু বাহিনীর হামলায় প্রাণ হারানো সাংবাদিকদের সংখ্যা ঢের বেশি।
যুদ্ধ শুরু হওয়ার পর গড়ে প্রতি চারদিনে মৃত্যুর মুখ দেখেছেন একজন করে সংবাদকর্মী। যা ২০২৪ সালে বেড়ে দাঁড়ায় প্রতি ৩ দিনে একজনে।
২০২৩ সালের ৭ অক্টোবর ইসরাইলের ভূখণ্ডে ঢুকে অতর্কিত হামলা চালায় গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী হামাস। এলোপাতাড়ি গুলি চালিয়ে ১ হাজার ২০০ জনকে হত্যার পাশাপাশি ২৫১ জনকে জিম্মি করে তারা।
এরপর ওই দিন থেকেই গাজায় অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনী। এ হামলায় ৫০ হাজার ৭০০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে এবং ১ লাখ ১৫ হাজারের বেশি ফিলিস্তিনি আহত হয়েছে।
Parisreports / Parisreports
প্যারিসে বাংলাদেশ দূতাবাসে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশি নিহত
জলবায়ু ঝুঁকিতে ৯ কোটি বাস্তুচ্যুত মানুষ
পাকিস্তানে ২ পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা
যেখানে হুমকি, সেখানেই তাৎক্ষণিক পাল্টা আঘাতের নির্দেশ
কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশন ঘেরাওয়ের চেষ্টা কট্টর হিন্দুত্ববাদীদের
৫০টির বেশি চীনা জাহাজের উপস্থিতি, হুমকি ভাবছে তাইওয়ান
নেতানিয়াহুর পতন আসন্ন, জোট ছাড়ার ইঙ্গিত দিলো এক দল
গণকবর খোঁড়ার প্রশিক্ষণ নিচ্ছেন মার্কিন সেনারা
ডিভি লটারি পুনরায় চালুর আদেশ আদালতে আটকে গেল
নোবেল না পেয়ে নরওয়ের ওপর ক্ষুব্ধ ট্রাম্প
যুক্তরাজ্যে ঘূর্ণিঝড় বোয়েলের আঘাতে নিহত ২