মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

তুরস্কে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে সব আরোহী নিহত


আন্তর্জাতিক ডেস্ক photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৩-১২-২০২৪ দুপুর ১:১৭

তুরস্কের দক্ষিণপশ্চিমাঞ্চলে রোববার (২২ ডিসেম্বর) একটি হাসপাতালে অ্যাম্বুলেন্স হেলিকপ্টার বিধ্বস হয়ে এর দুই পাইলটসহ চার আরোহীর সবাই প্রাণ হারিয়েছেন। 
দেশটির মুগলা অঞ্চলে ওই দুর্ঘটনা ঘটেছে বলে সেখানকার স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে। খবর রয়টার্সের।

বিধ্বস্ত হওয়ার আগে হাসপাতালের ভবনে ধাক্কা খেয়ে মাটিতে আছড়ে পড়ে অ্যাম্বুলেন্স হেলিকপ্টারটি। এতে চার আরোহী নিহত হয়েছেন।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, হেলিকপ্টারটি মুগলা ট্রেনিং অ্যান্ড রিসার্চ হাসপাতাল থেকে উড্ডয়ন করেছিল। এতে দু’জন পাইলট, একজন চিকিৎসক এবং আরেকজন চিকিৎসা কর্মী ছিলেন। দুর্ঘটনায় তাদের সবাই মারা গেছেন।

মুগলার আঞ্চলিক গভর্নর ইদ্রিস আকবিয়িক সাংবাদিকদের বলেছেন, হেলিকপ্টারটি প্রথমে হাসপাতাল ভবনের চতুর্থ তলায় আঘাত করে। পরে সেটি মাটিতে আছড়ে পড়ে। তবে এই ঘটনায় ভবনের ভেতরে কিংবা হাসপাতাল চত্বরে থাকা কেউই হতাহত হননি।

ঘন কুয়াশার কারণে এই দুর্ঘটনা ঘটেছে কি না, তা জানতে তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছেন গভর্নর ইদ্রিস আকবিয়িক।

দুর্ঘটনাস্থলের ভিডিওতে দেখা যায়, হাসপাতাল ভবনের পাশে দুর্ঘটনা কবলিত হেলিকপ্টারের ধ্বংসাবশেষ ছড়িয়ে ছিটিয়ে আছে। এ সময় ঘটনাস্থলে কয়েকটি অ্যাম্বুলেন্স ও জরুরি উদ্ধারকারী দলের সদস্যদের দেখা যায়।

Parisreports / Parisreports

রিয়াদে বিকট শব্দে বিস্ফোরণ

স্ত্রী হত্যায় অভিযুক্ত হন স্বামী

হুতিদের মোকাবেলায় সামরিক সহায়তা চাইল সৌদি

প্রশান্ত মহাসাগরের বিশাল স্বর্ণখনির সন্ধান পেল চীন

দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২১

ভেনেজুয়েলার মতো ইরানের তেলের নিয়ন্ত্রণ নেওয়ার ইঙ্গিত দিলেন ট্রাম্প

এক হাজার টন বিস্ফোরক দিয়ে ইসরায়েলের হামলা

বাব আল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ নিলো হুথিরা

ইসরায়েলি সেনাকে বিজ্ঞাপনে রেখে বিপাকে অ্যাডিডাস

নিজেদের ছেলে মনে করে অন্যের মরদেহ দাহ

ভারতের রাজধানীতে বহুতল ভবন ধস, বহু হতাহতের শঙ্কা

বিক্ষোভ নিষিদ্ধ করে আফগানিস্তানে আইন পাস

ভারী বৃষ্টিতে দিল্লি বিমানবন্দরে হাঁটুপানি, ভোগান্তিতে যাত্রীরা