বরপক্ষকে উদ্ধার করতে গিয়ে পুলিশের ওপর হামলা
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় কনের বাড়িতে অবরুদ্ধ বরপক্ষকে উদ্ধার করতে গিয়ে হামলার শিকার হয়েছে পুলিশ। এ ঘটনায় বিয়ে বাড়ির ৫৯ জন ও অজ্ঞাত ৫০০ জনকে আসামি করে পুলিশের পক্ষ থেকে সুন্দরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। শনিবার (৫ এপ্রিল) রাতে সাব-ইন্সপেক্টর রুহুল আমিন বাদী হয়ে মামলাটি করেন।
রোববার (৬ এপ্রিল) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন সুন্দরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল হাকিম আজাদ। তিনি জানান, বিয়ে বাড়িতে পুলিশের ওপর আক্রমণ, গাড়ি ভাঙচুর ও কাজে বাধা দেয়াসহ আরও বেশ কিছু অভিযোগে থানায় একটি মামলা হয়েছে। এতে মোট ৫৫৯ জনকে আসামি করা হয়েছে।
এর আগে বৃহস্পতিবার (৩ এপ্রিল) রাতে সুন্দরগঞ্জ উপজেলার ছাপরহাটী ইউনিয়নের হাজিপাড়া গ্রামে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে গিয়ে গেটে টাকার লেনদেন ও ভাত নরম হওয়াকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়। পরে ধাক্কাধাক্কি ও ভাঙচুরের ঘটনা ঘটলে বরপক্ষের লোকদের অবরুদ্ধ করা হয়।
পরদিন শুক্রবার দিবাগত রাতে কনের বাড়িতে অবরুদ্ধ হওয়া লোকজনকে উদ্ধার করতে যায় পুলিশ। এসময় কনেপক্ষের লোকজন পুলিশের ওপর হামলা করে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থলে পৌঁছে ওসিসহ পুলিশ সদস্যদের উদ্ধার করেন।
Parisreports / Parisreports
গাইবান্ধায় তদন্ত কেন্দ্রে জুয়া-অনৈতিক কর্মকাণ্ড
গোয়ালঘর থেকে দেড় হাজার লিটার পেট্রোল-অকটেন উদ্ধার
মোংলায় পাশাপাশি কবরে ৯ জনের দাফন সম্পন্ন
ব্যবসায়ীর টাকা ছিনতাইয়ের মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার
গলাকাটা অবস্থায় উদ্ধার শিশু ইরার মৃত্যু
নরসিংদীতে তরুণীকে ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার ৫
ফের ভূমিকম্পে কাঁপল দেশ, উৎপত্তি সাতক্ষীরায়
কুষ্টিয়ায় ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৫
সাদুল্লাপুরে ছিনতাইকারী সন্দেহে ২ জনকে পিটিয়ে হত্যা
রংপুরে বাস-ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে নিহত ২, আহত ৬
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২
দুই সন্তানসহ ট্রেনের নিচে ঝাঁপ দিলেন মা, ৩ মরদেহ উদ্ধার