শনিবার, ৩ অক্টোবর, ২০২৬

যশোরে সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়ে নিহত, বাসে আগুন


জেলা প্রতিবেদক photo জেলা প্রতিবেদক
প্রকাশিত: ৪-৪-২০২৫ সকাল ৯:৩৬

যশোরে বাস চাপায় মোটরসাইকেল আরোহী বাবা ও মেয়ে নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে যশোর-বেনাপোল মহাসড়কের পুলেরহাট চৌরাস্তা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এ সময় বিক্ষুব্ধ জনতা বাসটিতে আগুন ধরিয়ে দেয়। পরে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

নিহতরা হলেন, রুবেল হোসেন (৩৫) ও তার মেয়ে ঐশী (১০)। এ ঘটনায় রুবেলের স্ত্রী জেসমিন (২৮) ও তার আরেক মেয়ে তায়েবা (৪) ও পথচারী ওসমান আলী (১৯) গুরুতর আহত হয়েছেন। নিহত রুবেল হোসেন খুলনার খালিশপুর থানার মুজগনি বাস্তুহারা এলাকার মিল্লাত গাজীর ছেলে।

পুলিশ জানায়, বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে তার স্ত্রী ও সন্তানদের শার্শা উপজেলায় শ্বশুর বাড়ি যাচ্ছিলেন। পথিমধ্যে তারা পুলেরহাট এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা যশোরগামী একটি বাস মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই রুবেল হোসেনের মেয়ে ঐশী মারা যায়। পরে হাসপাতালে নেয়ার পথে রুবেল হোসেনও মারা যান। রুবেলের স্ত্রী জেসমিন ও তার মেয়ে তায়েবা যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন হাইওয়ে পুলিশের নাভারণ থানার উপ-পরিদর্শক (এসআই) ইউসুফ শেখ।

Parisreports / Parisreports

মাদারীপুরে বিকল বাসে আরেক বাসের ধাক্কা, নিহত ৩

পাবনায় মাঠে জমে থাকা পানিতে ডুবে প্রাণ গেল ৩ শিশুর

কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা নিচ্ছে ডিএমপি নিজস্ব প্রতিবেদক

হবিগঞ্জে ফুটবল খেলা নিয়ে টর্চ জ্বালিয়ে ৬ মহল্লাবাসীর সংঘর্ষ

চুয়াডাঙ্গার সব রুটে বাস চলাচল বন্ধ

চট্টগ্রামে পুকুরের পানিতে ডুবে মামাতো-ফুফাতো ভাইয়ের মৃত্যু

রংপুরে একই পরিবারের ৪ জনকে হত্যা

ঈশ্বরদীতে অস্ত্র কেনাবেচার সময় হাতেনাতে অস্ত্র ব্যবসায়ী আটক

বিয়ের রাতেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেলো বরের

নিয়ন্ত্রণহীন ইজিবাইক: খুলনায় সীমাহীন যানজট

টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরীতে জলাবদ্ধতা

ফের বন্ধ বড়পুকুরিয়া বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট

বিএসএফের হাতে বাংলাদেশি আটক, ভারতীয়কে ধরে আনলেন স্থানীয়রা