বৃহষ্পতিবার, ১৪ মে, ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ায় বাস-সিএনজি সংঘর্ষে দুইজন নিহত


জেলা প্রতিবেদক photo জেলা প্রতিবেদক
প্রকাশিত: ১-৪-২০২৫ দুপুর ১০:১৮

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে যাত্রীবাহী বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে সিএনজি চালকসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়েছেন। সোমবার (৩১ মার্চ) বিকেলে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের সোনারামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় বিক্ষুব্ধ জনতা বাসটিতে ভাঙচুর করে।

নিহতদের মধ্যে সিএনজি চালকের পরিচয় এখনও জানা যায়নি। অপরজন হলেন, কিশোরগঞ্জের জেলার বাসিন্দা দ্বীন ইসলাম। আহতরা হলেন, আশুগঞ্জের সোহাগপুর গ্রামের মো. সৈয়দ হোসেনের ছেলে সৈয়দ তাজবীর (১৭) ও ব্রাহ্মণবাড়িয়ার জুয়েল মিয়ার ছেলে মো. নোবেল (১৭)। তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, সোমবার দুপুরে ঢাকা থেকে ব্রাহ্মণবাড়িয়াগামী সোহাগ পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজির যাত্রী দ্বীন ইসলাম ঘটনাস্থলেই মারা যান। পরে আহতদের উদ্ধার করে ঢাকায় নেয়ার পথে সিএনজি চালক মারা যায়। মরদেহগুলো জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন রহমান।

Parisreports / Parisreports

‘ফুরকান লিখেছিল সবাইকে মেরে ফেলবে’

হাসপাতালে স্ত্রীর মরদেহ ফেলে স্বর্ণালঙ্কার নিয়ে পালালেন স্বামী!

ছয় জেলায় বজ্রপাতে ঝরল ৮ প্রাণ

জ্বরের রোগীকে কুকুরের ভ্যাকসিন দিলেন ডাক্তার

৬ জেলায় বজ্রপাতে প্রাণ গেল ১২ জনের

বগুড়ায় ২৫০০ লিটার ডিজেল জব্দ

মানিকগঞ্জে বালু মহাল ম্যানেজারকে গুলি করে ও কুপিয়ে হত্যা

তসবিহর দানা গলায় আটকে দেড় বছরের শিশুর মৃত্যু

গাইবান্ধায় তদন্ত কেন্দ্রে জুয়া-অনৈতিক কর্মকাণ্ড

গোয়ালঘর থেকে দেড় হাজার লিটার পেট্রোল-অকটেন উদ্ধার

মোংলায় পাশাপাশি কবরে ৯ জনের দাফন সম্পন্ন

ব্যবসায়ীর টাকা ছিনতাইয়ের মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার

গলাকাটা অবস্থায় উদ্ধার শিশু ইরার মৃত্যু