মিয়ানমারে ভূমিকম্প: নিহতের সংখ্যা ১৬০০ ছাড়ালো
ভূমিকম্পে মিয়ানমারে এখনও শতাধিক মানুষ নিখোঁজ। এতে নিহতের সংখ্যা ১৬০০ ছাড়িয়েছে। ব্যাংককের বহুতল ভবনের নিচে চাপা পড়াদের জীবিত থাকার সম্ভাবনা ক্ষীণ হয়ে আসছে বলেও জানিয়েছে থাই প্রশাসন।
রাজধানী নেইপিদোসহ বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে আছে মিয়ানমারের প্রায় সব অঞ্চল। ফলে ব্যাহত হচ্ছে উদ্ধার তৎপরতা।
সরঞ্জামের সংকটে খালি হাতেই ধ্বংসস্তূপ সরানোর কাজ করছেন উদ্ধারকর্মীরা। ভূমিকম্পে প্রধান সড়কগুলোতে ফাটল ধরায় রাস্তাঘাট পরিণত হয়েছে মৃত্যুকূপে। এক মিটার পর্যন্ত বিস্তৃত এসব ফাটলের কারণে বাড়ছে দুর্ঘটনার শঙ্কা।
রাজধানী নেইপিদোসহ অন্যান্য স্থানে নেই মোবাইল নেটওয়ার্ক। ফলে ব্যাপকভাবে ব্যাহত হচ্ছে উদ্ধার তৎপরতা।
ভূমিকম্পে সবচেয়ে ক্ষতিগ্রস্ত মান্দালায় শহরেও চলছে ধ্বংসস্তূপ পরিষ্কারের কাজ। উদ্ধারকাজে সহায়তার জন্য চীন থেকে মিয়ানমারে পৌঁছেছে রেসকিউ টিম।
ভূমিকম্পে ব্যাংককে ধসে পড়া নির্মানাধীন বহুতল ভবনের ধ্বংসস্তূপ থেকে ১০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনও হদিস মেলেনি অনেকের। গত শুক্রবার মিয়ানমারে ৭ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প হয়।
Parisreports / Parisreports
প্যারিসে বাংলাদেশ দূতাবাসে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশি নিহত
জলবায়ু ঝুঁকিতে ৯ কোটি বাস্তুচ্যুত মানুষ
পাকিস্তানে ২ পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা
যেখানে হুমকি, সেখানেই তাৎক্ষণিক পাল্টা আঘাতের নির্দেশ
কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশন ঘেরাওয়ের চেষ্টা কট্টর হিন্দুত্ববাদীদের
৫০টির বেশি চীনা জাহাজের উপস্থিতি, হুমকি ভাবছে তাইওয়ান
নেতানিয়াহুর পতন আসন্ন, জোট ছাড়ার ইঙ্গিত দিলো এক দল
গণকবর খোঁড়ার প্রশিক্ষণ নিচ্ছেন মার্কিন সেনারা
ডিভি লটারি পুনরায় চালুর আদেশ আদালতে আটকে গেল
নোবেল না পেয়ে নরওয়ের ওপর ক্ষুব্ধ ট্রাম্প
যুক্তরাজ্যে ঘূর্ণিঝড় বোয়েলের আঘাতে নিহত ২