তুরস্কে চলমান বিক্ষোভ ও অস্থিরতায় যুক্তরাষ্ট্রের উদ্বেগ
তুরস্কের চলমান বিক্ষোভ ও অস্থিরতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। একই সঙ্গে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগানের সঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি। বৃহস্পতিবার (২৭ মার্চ) এক সংবাদ সম্মেলনে এসব বিষয় নিয়ে আলোচনা করেন রুবিও।
সংবাদ সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, তুরস্কের অস্থিরতা নিয়ে যুক্তরাষ্ট্র উদ্বিগ্ন। বিক্ষোভ দমনে এরদোগানের কঠোর অবস্থানের মধ্যেই আঙ্কারার বিষয়ে মন্তব্য করলো যুক্তরাষ্ট্র।
রুবিও বলেছেন, ‘আমরা নজর রাখছি। আমরা বিক্ষোভ দমনের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছি। সুরিনাম থেকে মিয়ামি যাওয়ার পথে রুবিও সাংবাদিকদের বলেন, আমরা এমন কোনো দেশের শাসন ব্যবস্থায় অস্থিরতা দেখতে চাই না যারা ঘনিষ্ঠ মিত্র।
রুবিও বলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রথম মেয়াদে এরদোগানের সঙ্গে খুব ভালো সম্পর্ক ছিল। আশা করি তারা এটি পুনরায় চালু করতে চাইবে। তিনি বলেন, তারা ন্যাটোর মিত্র। আমরা সিরিয়া এবং অন্যান্য স্থানে তাদের কাজে সহযোগিতা করতে চাই।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার ওয়াশিংটনে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সাথে সাক্ষাৎ করেছেন। যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের এক বিবৃতিতে বলা হয়, ইস্তাম্বুলের মেয়রের গ্রেফতারের পর শুরু হওয়া বিক্ষোভ কীভাবে পরিচালনা করা হয়েছে তা নিয়ে রুবিও উদ্বেগ প্রকাশ করেছেন, যদিও তুরস্ক এই ঘটনাটিকে গুরুত্বের সাথে নেয়নি।
Parisreports / Parisreports
প্যারিসে বাংলাদেশ দূতাবাসে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশি নিহত
জলবায়ু ঝুঁকিতে ৯ কোটি বাস্তুচ্যুত মানুষ
পাকিস্তানে ২ পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা
যেখানে হুমকি, সেখানেই তাৎক্ষণিক পাল্টা আঘাতের নির্দেশ
কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশন ঘেরাওয়ের চেষ্টা কট্টর হিন্দুত্ববাদীদের
৫০টির বেশি চীনা জাহাজের উপস্থিতি, হুমকি ভাবছে তাইওয়ান
নেতানিয়াহুর পতন আসন্ন, জোট ছাড়ার ইঙ্গিত দিলো এক দল
গণকবর খোঁড়ার প্রশিক্ষণ নিচ্ছেন মার্কিন সেনারা
ডিভি লটারি পুনরায় চালুর আদেশ আদালতে আটকে গেল
নোবেল না পেয়ে নরওয়ের ওপর ক্ষুব্ধ ট্রাম্প
যুক্তরাজ্যে ঘূর্ণিঝড় বোয়েলের আঘাতে নিহত ২