কোম্পানীগঞ্জ প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি সাথী, সম্পাদক ওমর ফারুক
বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি নোয়াখালীর কোম্পানীগঞ্জ শাখার চার বছর মেয়াদী নতুন কমিটি বুধবার ঘোষণা করা হয়েছে। ৫১ পদের এ পর্ষদে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন বসুরহাট এস.এম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও চট্টগ্রাম বিভাগীয় শ্রেষ্ঠ গুণী শিক্ষক উম্মে কুলসুম সাথী ও সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন হাজারী হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মুহাম্মদ ওমর ফারুক।
উপজেলার বসুরহাট নির্ঝর কনভেনশনে এই কমিটি ঘোষণা করা হয়। এর আগে, একই সময়ে উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির ৪শতাধিক শিক্ষক ইফতার ও দোয়া মাহফিলে অংশ গ্রহণ করেন। অনুষ্ঠানে অবসরপ্রাপ্ত ১৭ জন গুণী শিক্ষক, ২১ জন কৃতি শিক্ষার্থী ও ৮ জন নবীন শিক্ষকে সংবর্ধনা দেয়া হয়।
সভাপতি-সাধারণ সম্পাদক ছাড়া কমিটিতে নির্বাচিত অন্যরা হলেন, নির্বাহী সভাপতি পদে দক্ষিণ পশ্চিম চরকাঁকড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম সারোয়ার, সিনিয়র সহ-সভাপতি পদে মানিকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুলতানা রাজিয়া খানম, নির্বাহী সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মানিকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ আলী, সাংগঠনিক সম্পাদক পদে দক্ষিণ আশ্রয়ণ আবাসন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফখরুদ্দিন, সিনিয়র যুগ্ম সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন চরকাঁকড়া ২নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক অসীম মজুমদার।
নবনর্বিাচিত সভাপতি উম্মে কুলসুম সাথী বলেন, দল, মত ভুলে শিক্ষার সার্বিক উন্নয়নে সবাইকে একসাথে নিয়ে কাজ করতে চাই। শিক্ষক ও শিক্ষার্থীদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো সব সময় বিবেচনায় থাকবে।
ইফতার মাহফিল পরবর্তী কাউন্সিল অধিবেশনে উপস্থিত ছিলেন, নোয়াখালী জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ নাসিম ফারুকী ও সাধারণ সম্পাদক আবদুল আলীম ভূঁইয়া সুজন,কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক নুরুল আলম শিকদার, কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব মাহমুদুর রহমান রিপন, বসুরহাট পৌরসভা জামাত ইসলামীর আমীর মাওলানা মোশাররফ হোসেন প্রমূখ।
Parisreports / Parisreports
আন্তর্জাতিক জলবায়ু-পরিবেশ অলিম্পিয়াডে বাংলাদেশ প্রতিনিধিদল নির্বাচিত
রাশিয়ান সরকারের স্কলারশিপ নিয়ে উচ্চশিক্ষায় যাচ্ছেন বাংলাদেশি শিক্ষার্থীরা
এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ
বন্যার্তদের সহায়তায় ঢাবি চারুকলায় ঘনঘটা ২
পরীক্ষায় প্রশ্নফাঁসের গুজব ছড়ালেও ব্যবস্থা
বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য নতুন দিগন্ত খুলে দিচ্ছে রাশিয়া
ব্রিটিশ কাউন্সিলের ‘উইমেন ইন স্টেম’ বৃত্তির সুযোগ
দীর্ঘ ছুটির পর খুলল সব শিক্ষাপ্রতিষ্ঠান
ইবি শিক্ষিকাকে হত্যার পর নিজের গলায় ছুরি চালান কর্মচারী
শিক্ষাপ্রতিষ্ঠানে পুনঃভর্তি ফি নিষিদ্ধ, অনিয়মে ব্যবস্থা
শাকসু নির্বাচন হাইকোর্টে স্থগিত
জকসু নির্বাচন: শীর্ষ তিন পদেই ছাত্রশিবির প্যানেলের জয়