মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

গাড়ি আমদানিতে ২৫ শতাংশ শুল্ক আরোপ করলেন ট্রাম্প


আন্তর্জাতিক ডেস্ক photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৭-৩-২০২৫ রাত ১১:১১

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের আমদানি করা গাড়ি ও এর খুচড়া যন্ত্রপাতির ওপর ২৫ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করেছেন। এর মধ্যে দিয়ে মার্কিন প্রেসিডেন্ট বাণিজ্য যুদ্ধের আশঙ্কাকেই বাড়িয়ে তুললেন বলে আশঙ্কা করছেন বিশ্লেষকেরা। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে আজ বৃহস্পতিবার এ তথ্য জানানো হয়। 

এ প্রসঙ্গে হোয়াইট হাউসে ট্রাম্প বলেন, ‘আমরা যা করতে যাচ্ছি তা হলো মার্কিন যুক্তরাষ্ট্রে তৈরি নয় এমন সমস্ত গাড়ির ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করা। যদি সেগুলো মার্কিন যুক্তরাষ্ট্রে তৈরি হয়, তবে এটি একেবারেই কোনও শুল্কের আওতাভুক্ত নয়।’   

এএফপি জানায়, আগামী ২ এপ্রিল থেকে ট্রাম্পের এ সিদ্ধান্ত কার্যকর হবে। জানুয়ারিতে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকে ট্রাম্প এরইমধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রধান বাণিজ্য অংশীদার কানাডা, মেক্সিকো এবং চীন থেকে আমদানির ওপর শুল্ক আরোপ করেছেন।পাশাপাশি ইস্পাত ও অ্যালুমিনিয়াম আমদানিতে ১৫ শতাংশ শুল্ক আরোপ করেছেন।

আমদানি করা গাড়ির ওপর শুল্ক আরোপ করায় সোশ্যাল মিডিয়াতে ট্রাম্পের সমালোচনা করেছেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। তিনি বলেন, ‘ট্রাম্পের এই শুল্ক নীতি আমাদের আঘাত করতে পারে, কিন্তু আমাদের মনোবল ভাঙতে পারবে না। এই কঠিন সময়ে আমরা এক সঙ্গে এগিয়ে যাব।’ এটা কানাডাকে আরও শক্তিশালী করবে বলেও দাবি করেন মার্ক কার্নি।

ট্রাম্পের বাণিজ্য পরিকল্পনা নিয়ে অনিশ্চয়তা পুঁজি বাজারকে অস্থিরতার মধ্যে ফেলে দিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রে বিক্রি হওয়া প্রায় ৫০ শতাংশ গাড়ি দেশের মধ্যেই তৈরি হয়। আমদানিকৃত গাড়ির মধ্যে প্রায় অর্ধেক আসে মেক্সিকো এবং কানাডা থেকে। এছাড়া জাপান, দক্ষিণ কোরিয়া এবং জার্মানিও আমেরিকার প্রধান গাড়ি সরবরাহকারী দেশ।

Parisreports / Parisreports

রিয়াদে বিকট শব্দে বিস্ফোরণ

স্ত্রী হত্যায় অভিযুক্ত হন স্বামী

হুতিদের মোকাবেলায় সামরিক সহায়তা চাইল সৌদি

প্রশান্ত মহাসাগরের বিশাল স্বর্ণখনির সন্ধান পেল চীন

দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২১

ভেনেজুয়েলার মতো ইরানের তেলের নিয়ন্ত্রণ নেওয়ার ইঙ্গিত দিলেন ট্রাম্প

এক হাজার টন বিস্ফোরক দিয়ে ইসরায়েলের হামলা

বাব আল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ নিলো হুথিরা

ইসরায়েলি সেনাকে বিজ্ঞাপনে রেখে বিপাকে অ্যাডিডাস

নিজেদের ছেলে মনে করে অন্যের মরদেহ দাহ

ভারতের রাজধানীতে বহুতল ভবন ধস, বহু হতাহতের শঙ্কা

বিক্ষোভ নিষিদ্ধ করে আফগানিস্তানে আইন পাস

ভারী বৃষ্টিতে দিল্লি বিমানবন্দরে হাঁটুপানি, ভোগান্তিতে যাত্রীরা