মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

দক্ষিণ কোরিয়ায় দাবানলে ২৬ জনের মৃত্যু 


আন্তর্জাতিক ডেস্ক photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৭-৩-২০২৫ রাত ১১:৩

দক্ষিণ কোরিয়ার দক্ষিণ-পূর্বাঞ্চলে দাবানলে এ পর্যন্ত ২৬ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরও ৩০ জন।  এখনও কয়েকটি এলাকায় আগুন জ্বলছে। এই দাবানলকে দেশটির ইতিহাসের সবচেয়ে প্রাণঘাতী দাবানল বলা হচ্ছে। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। 

এতে বলা হয়, আহতদের মধ্যে ২২ জনের অবস্থা আশঙ্কাজনক। হতাহতদের বেশিরভাগের বয়স ৬০ থেকে ৭০ বছরের মধ্যে।

দক্ষিণ কোরিয়ার দাবানলের কারণে এরইমধ্যে ২৩ হাজার মানুষ বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছে। প্রাকৃতিক এই দুর্যোগে ১৭ হাজার হেক্টরের মতো বন ধ্বংস হয়েছে।  দাবানল নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের কয়েক হাজার কর্মীর পাশাপাশি পাঁচ হাজার সেনা মোতায়েন করা হয়েছে। দেশটিতে থাকা যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর হেলিকপ্টারও আগুন নিয়ন্ত্রণে অংশ নিয়েছে। 

গতকাল বুধবার দক্ষিণ কোরিয়ার উইসেয়ংয়ের পাহাড়ি এলাকায় আগুন নেভানোর সময় একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে পাইলট নিহত হন। 

 

Parisreports / Parisreports

রিয়াদে বিকট শব্দে বিস্ফোরণ

স্ত্রী হত্যায় অভিযুক্ত হন স্বামী

হুতিদের মোকাবেলায় সামরিক সহায়তা চাইল সৌদি

প্রশান্ত মহাসাগরের বিশাল স্বর্ণখনির সন্ধান পেল চীন

দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২১

ভেনেজুয়েলার মতো ইরানের তেলের নিয়ন্ত্রণ নেওয়ার ইঙ্গিত দিলেন ট্রাম্প

এক হাজার টন বিস্ফোরক দিয়ে ইসরায়েলের হামলা

বাব আল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ নিলো হুথিরা

ইসরায়েলি সেনাকে বিজ্ঞাপনে রেখে বিপাকে অ্যাডিডাস

নিজেদের ছেলে মনে করে অন্যের মরদেহ দাহ

ভারতের রাজধানীতে বহুতল ভবন ধস, বহু হতাহতের শঙ্কা

বিক্ষোভ নিষিদ্ধ করে আফগানিস্তানে আইন পাস

ভারী বৃষ্টিতে দিল্লি বিমানবন্দরে হাঁটুপানি, ভোগান্তিতে যাত্রীরা