সড়ক অবরোধের আশঙ্কা
গাজীপুরে ঈদের আগে বেতন অনিশ্চিত ২৭ কারখানায়
শিল্প অধ্যুষিত গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ, সড়ক অবরোধসহ নানা আন্দোলন-সংগ্রামের পরও এবার ঈদুল ফিতরের আগে অন্তত ২৭টি কারখানায় শ্রমিকদের বেতন পরিশোধে অনিশ্চিয়তা দেখা দিয়েছে। এ অবস্থায় ঈদযাত্রায় সড়ক অবরোধের ঘটনা ঘটলে মানুষের ভোগান্তি বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
শিল্প পুলিশের দেয়া তথ্য অনুযায়ী, গাজীপুরে ঈদের আগে ৯২ ভাগ কারখানায় বেতন পরিশোধ করতে সক্ষম হয়েছে কারখানা কর্তৃপক্ষ। এখনো বেতন পরিশোধ করতে পারেনি ২৭টি কারখানা। বিজিএমইএ নেতারা বলছেন, আগামী দুই দিনের ভেতর বেশির ভাগ কারখানায় শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধ করা হবে।
বকেয়া পাওনাসহ নানা দাবিতে গাজীপুরে শ্রমিকরা প্রায়ই আন্দোলনে নামছেন। প্রতিদিনই জেলার কোথাও না কোথাও আন্দোলন, সড়ক অবরোধের ঘটনা ঘটেছে। এক পরিসংখ্যানে দেখা গেছে, গত ৫ আগস্টের পর গাজীপুরে অন্তত ৯৫ বার মহাসড়ক অবরোধ করেছেন শ্রমিকেরা। পবিত্র রমজান মাসে এ আন্দোলন আরও বেগবান হয়।
গত মঙ্গলবার (২৫ মার্চ) গাজীপুরের কালিয়াকৈরে তিন মাসের বকেয়া বেতন ও ঈদের বোনাসের দাবিতে শ্রমিকেরা সকাল সাড়ে সাতটা থেকে এক ঘণ্টা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে রাখেন। পরে যৌথ বাহিনীর হস্তক্ষেপে শ্রমিকরা সড়ক থেকে সরে যান। উপজেলার টপস্টার এলাকায় হ্যাগ নিট-ওয়্যার নামের কারখানায় এ শ্রমিক অসন্তোষের ঘটনা ঘটে।
তার আগের দিন ২৩ মার্চ কালিয়াকৈরে বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবিতে মৌচাক ফুলবাড়িয়া আঞ্চলিক সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শ্রমিকরা। এসময় এক বিএনপি নেতার নেতৃত্বে বহিরাগতদের সঙ্গে শ্রমিকদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটলে ঘটনাস্থলে ১০-১২ জন শ্রমিক আহত হন।
শ্রমিকদের অভিযোগ, মালিকপক্ষের ইন্ধনে ওই এলাকার বহিরাগত সন্ত্রাসীদেরকে এনে শ্রমিকদের ওপর অতর্কিত হামলা চালানো হয়। এসময় ১০-১২ জন শ্রমিক আহত হন। এছাড়া একই দিন বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবিতে গাজীপুরের টঙ্গীতে বিআইবিএস কারখানার শ্রমিকরা ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে। পরে যৌথবাহিনীর সদস্যরা তাদেরকে বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দেন।
Parisreports / Parisreports
মাদারীপুরে বিকল বাসে আরেক বাসের ধাক্কা, নিহত ৩
পাবনায় মাঠে জমে থাকা পানিতে ডুবে প্রাণ গেল ৩ শিশুর
কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা নিচ্ছে ডিএমপি নিজস্ব প্রতিবেদক
হবিগঞ্জে ফুটবল খেলা নিয়ে টর্চ জ্বালিয়ে ৬ মহল্লাবাসীর সংঘর্ষ
চুয়াডাঙ্গার সব রুটে বাস চলাচল বন্ধ
চট্টগ্রামে পুকুরের পানিতে ডুবে মামাতো-ফুফাতো ভাইয়ের মৃত্যু
রংপুরে একই পরিবারের ৪ জনকে হত্যা
ঈশ্বরদীতে অস্ত্র কেনাবেচার সময় হাতেনাতে অস্ত্র ব্যবসায়ী আটক
বিয়ের রাতেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেলো বরের
নিয়ন্ত্রণহীন ইজিবাইক: খুলনায় সীমাহীন যানজট
টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরীতে জলাবদ্ধতা
ফের বন্ধ বড়পুকুরিয়া বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট