তুরস্কে ব্যাপক ধরপাকড়, ৩৪৩ জনকে আটক
ইস্তাম্বুলের মেয়র ইকরেম ইমামোগলুকে গ্রেপ্তারের প্রতিবাদে রাতভর বিক্ষোভের জেরে তুরস্কের বিভিন্ন শহর থেকে ৩৪৩ জন বিক্ষোভকারীকে আটক করা হয়েছে। শনিবার (২২ মার্চ) এ তথ্য জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী। খবর রয়টার্স
এক বিবৃতিতে মন্ত্রণালয় জানিয়েছে, তুরস্কের বড় শহর ইস্তাম্বুল এবং রাজধানী আঙ্কারার পাশাপাশি একাধিক শহরে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়। এতে আরও বলা হয়, জনশৃঙ্খলা ব্যহত হওয়ার কারণে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া কোনো ধরনের উস্কানি এবং অরাজকতা সহ্য করা হবে না বলে সতর্ক বার্তা দেয়া হয়েছে।
দুর্নীতি ও সন্ত্রাসী গোষ্ঠীকে সহায়তার অভিযোগ এনে গত বুধবার ইমামোলগুকে গ্রেপ্তার করার পরই থেকে প্রায় ১০ হাজারের বেশি তুর্কি নাগরিক রাস্তায় নেমে বিক্ষোভ শুরু করে। তুরস্কের প্রেসিডেন্ট রিসেফ তাইয়েপ এরদোগানের প্রধান প্রতিদ্বন্দ্বী হলেন ইমামোলগু। যিনি জনমত জরিপে এরদোগানকে ছাড়িয়ে গেছেন।
মেয়রের দল রিপাবলিকান পিপিলস পার্টি (সিএইচপি) যেটি তুরস্কের প্রধান বিরোধী দল এ ঘটনায় নিন্দা জানিয়েছে বলেছে, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে তাকে গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে বিক্ষোভকারীদের আইনিভাবে বিক্ষোভের আহ্বান জানিয়েছে দলটি।
Parisreports / Parisreports
রিয়াদে বিকট শব্দে বিস্ফোরণ
স্ত্রী হত্যায় অভিযুক্ত হন স্বামী
হুতিদের মোকাবেলায় সামরিক সহায়তা চাইল সৌদি
প্রশান্ত মহাসাগরের বিশাল স্বর্ণখনির সন্ধান পেল চীন
দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২১
ভেনেজুয়েলার মতো ইরানের তেলের নিয়ন্ত্রণ নেওয়ার ইঙ্গিত দিলেন ট্রাম্প
এক হাজার টন বিস্ফোরক দিয়ে ইসরায়েলের হামলা
বাব আল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ নিলো হুথিরা
ইসরায়েলি সেনাকে বিজ্ঞাপনে রেখে বিপাকে অ্যাডিডাস
নিজেদের ছেলে মনে করে অন্যের মরদেহ দাহ
ভারতের রাজধানীতে বহুতল ভবন ধস, বহু হতাহতের শঙ্কা
বিক্ষোভ নিষিদ্ধ করে আফগানিস্তানে আইন পাস