শনিবার, ৩ অক্টোবর, ২০২৬

টেকনাফে নৌকাডুবি: ২৫ রোহিঙ্গা উদ্ধার, নিখোঁজ বিজিবি সদস্য


জেলা প্রতিবেদক photo জেলা প্রতিবেদক
প্রকাশিত: ২৩-৩-২০২৫ রাত ৩:৪৬

কক্সবাজারের টেকনাফ উপজেলার উপকূলে অনুপ্রবেশের সময় রোহিঙ্গা বোঝাই একটি নৌকাডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ২৫ জনকে উদ্ধার করেছে বিজিবি। 

শনিবার (২২ মার্চ) সকালে রোহিঙ্গা বোঝাই নৌকাটি মিয়ানমার থেকে নাফ নদীর মোহনা হয়ে টেকনাফের শাহপরীর দ্বীপের পশ্চিমে উপকূলের দিকে অনুপ্রবেশকালে এই দুর্ঘটনা ঘটে। নৌকাটি উদ্ধার করতে গিয়ে সাগরে এক বিজিবি সদস্য নিখোঁজ হয়েছেন বলে জানা গেছে। 

টেকনাফ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান বলেন, শনিবার ভোররাতে টেকনাফের শাহপরীর দ্বীপ পশ্চিম পাড়া নৌঘাট দিয়ে রোহিঙ্গা বোঝাই একটি নৌকা অবৈধভাবে বাংলাদেশের অনুপ্রবেশের চেষ্টা করার সময় নৌকার তলা ফেটে গিয়ে ডুবে যায়।

তিনি আরও জানান, নৌকাডুবির খবর পেয়ে সৈকতের পার্শ্ববর্তী স্থানে কর্তব্যরত বিজিবি সদস্যরা স্থানীয় জেলেদের সহযোগিতায় ২৫ জন রোহিঙ্গাকে জীবিত উদ্ধার করা হয়। রোহিঙ্গা বোঝাই নৌকা উদ্ধারকাজ চলাকালে একজন বিজিবি সদস্য সাগরে নিখোঁজ হয়। ডুবে যাওয়া নৌকা এবং ২৫ রোহিঙ্গাকে উদ্ধার করা সম্ভব হলেও নিখোঁজ বিজিবি সদস্যকে উদ্ধারে কার্যক্রম অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

Parisreports / Parisreports

মাদারীপুরে বিকল বাসে আরেক বাসের ধাক্কা, নিহত ৩

পাবনায় মাঠে জমে থাকা পানিতে ডুবে প্রাণ গেল ৩ শিশুর

কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা নিচ্ছে ডিএমপি নিজস্ব প্রতিবেদক

হবিগঞ্জে ফুটবল খেলা নিয়ে টর্চ জ্বালিয়ে ৬ মহল্লাবাসীর সংঘর্ষ

চুয়াডাঙ্গার সব রুটে বাস চলাচল বন্ধ

চট্টগ্রামে পুকুরের পানিতে ডুবে মামাতো-ফুফাতো ভাইয়ের মৃত্যু

রংপুরে একই পরিবারের ৪ জনকে হত্যা

ঈশ্বরদীতে অস্ত্র কেনাবেচার সময় হাতেনাতে অস্ত্র ব্যবসায়ী আটক

বিয়ের রাতেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেলো বরের

নিয়ন্ত্রণহীন ইজিবাইক: খুলনায় সীমাহীন যানজট

টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরীতে জলাবদ্ধতা

ফের বন্ধ বড়পুকুরিয়া বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট

বিএসএফের হাতে বাংলাদেশি আটক, ভারতীয়কে ধরে আনলেন স্থানীয়রা