মোংলায় জাহাজে চুরির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ আটক ৫
মোংলায় বাণিজ্যিক জাহাজে চুরির প্রস্তুতির সময় দেশীয় অস্ত্রসহ ৫ জনকে আটক করেছে কোস্টগার্ড। শুক্রবার (২২ মার্চ) মধ্যরাতে বাহিনীটির মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেন।
আটককৃতরা হলেন, মো. জনি (১৯), মো. আলিরাজ (২৫), স্বপন মুন্সী (৪০), মো. আজিম (২৬) ও মো. মেজবাহ (১৯)।
কোস্টগার্ড জানায়, শুক্রবার বাণিজ্যিক জাহাজে চুরির উদ্দেশ্যে কয়েকজন মোংলা হতে হারবারিয়ার দিকে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে বলে খবর পাওয়া যায়। এই তথ্যের ভিত্তিতে বিকেলে কোস্টগার্ড পশ্চিম জোনের একটি দল মোংলার ভদ্রা ফরেস্ট অফিস সংলগ্ন এলাকায় অভিযান চালায়। এ সময় সন্দেহজনক একটি বোটে তল্লাশি চালিয়ে ৯ পিস ইয়াবা, আনুমানিক ২৫ গ্রাম গাঁজা, ১২টি দেশীয় অস্ত্রসহ ৫ জনকে আটক করা হয়।
বাহিনীটি আরও জানায়, জব্দকৃত আলামাতসহ আটককৃতদের মোংলা থানায় হস্তান্তর করা হবে। তাদের বিরুদ্ধে মোংলা ও কয়রা থানায় চুরি, মাদক ও মারামারির একাধিক মামলা রয়েছে।
Parisreports / Parisreports
মাদারীপুরে বিকল বাসে আরেক বাসের ধাক্কা, নিহত ৩
পাবনায় মাঠে জমে থাকা পানিতে ডুবে প্রাণ গেল ৩ শিশুর
কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা নিচ্ছে ডিএমপি নিজস্ব প্রতিবেদক
হবিগঞ্জে ফুটবল খেলা নিয়ে টর্চ জ্বালিয়ে ৬ মহল্লাবাসীর সংঘর্ষ
চুয়াডাঙ্গার সব রুটে বাস চলাচল বন্ধ
চট্টগ্রামে পুকুরের পানিতে ডুবে মামাতো-ফুফাতো ভাইয়ের মৃত্যু
রংপুরে একই পরিবারের ৪ জনকে হত্যা
ঈশ্বরদীতে অস্ত্র কেনাবেচার সময় হাতেনাতে অস্ত্র ব্যবসায়ী আটক
বিয়ের রাতেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেলো বরের
নিয়ন্ত্রণহীন ইজিবাইক: খুলনায় সীমাহীন যানজট
টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরীতে জলাবদ্ধতা
ফের বন্ধ বড়পুকুরিয়া বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট