নোয়াখালীতে মোটরসাইকেল-অটোরিকশার সংঘর্ষে তরুণের মৃত্যু
নোয়াখালীর সদর উপজেলায় মোটরসাইকেল ও ব্যাটারি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক তরুণের মৃত্যু হয়েছে। নিহত মো.রিফাত (২৫) জেলার সোনাইমুড়ী উপজেলার কোটবাড়িয়া গ্রামের আবুল খায়েরের ছেলে।
বৃহস্পতিবার (২০ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার নোয়াখালী ইউনিয়নের সোনাপুর-চেয়ারম্যান ঘাট সড়কের আনছার কোম্পানীর দরজায় পশ্চিম পাশে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, রিফাত রাত সাড়ে ৮টার দিকে মোটরসাইকেলযোগে সোনাপুর থেকে মন্নান নগরের দিকে যাত্রা করে। ওই সময় নোয়াখালী ইউনিয়নের সোনাপুর-চেয়ারম্যান ঘাট সড়কের আনছার কোম্পানীর দরজার পশ্চিম পাশে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ব্যাটারি চালিত অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে রিফাত ঘটনাস্থলেই মারা যায়। তাৎক্ষণিক স্থানীয়রা তাকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সোনাপুর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এএসআই) আলী আজম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। মরদেহ ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতাল রাখা আছে। কোন অভিযোগ না থাকলে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
Parisreports / Parisreports
‘ফুরকান লিখেছিল সবাইকে মেরে ফেলবে’
হাসপাতালে স্ত্রীর মরদেহ ফেলে স্বর্ণালঙ্কার নিয়ে পালালেন স্বামী!
ছয় জেলায় বজ্রপাতে ঝরল ৮ প্রাণ
জ্বরের রোগীকে কুকুরের ভ্যাকসিন দিলেন ডাক্তার
৬ জেলায় বজ্রপাতে প্রাণ গেল ১২ জনের
বগুড়ায় ২৫০০ লিটার ডিজেল জব্দ
মানিকগঞ্জে বালু মহাল ম্যানেজারকে গুলি করে ও কুপিয়ে হত্যা
তসবিহর দানা গলায় আটকে দেড় বছরের শিশুর মৃত্যু
গাইবান্ধায় তদন্ত কেন্দ্রে জুয়া-অনৈতিক কর্মকাণ্ড
গোয়ালঘর থেকে দেড় হাজার লিটার পেট্রোল-অকটেন উদ্ধার
মোংলায় পাশাপাশি কবরে ৯ জনের দাফন সম্পন্ন
ব্যবসায়ীর টাকা ছিনতাইয়ের মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার