পটুয়াখালীতে কলেজছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ
পটুয়াখালীর দুমকি উপজেলায় এক কলেজছাত্রীকে রাস্তা থেকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। বুধবার (১৯ মার্চ) রাতে ধর্ষণ মামলায় সাকিব মুন্সি (১৯) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
ভুক্তভোগীর পরিবার জানায়, গতকাল মঙ্গলবার সন্ধ্যার পর নিজ বাড়ি থেকে নানা বাড়ী যাওয়ার পথে একই গ্রামের সাকিব মুন্সী (১৯), সিফাত মুন্সী (২০) ও ইমরান মুন্সী (১৯) ওই কলেজছাত্রীকে জোড়পূর্বক তুলে নিয়ে পাশের বাগানে নিয়ে ধর্ষণ করে। এ ঘটনা কাউকে বললে ভিডিও ক্লীপ ও ছবি ইন্টারনেটে ছেড়ে দেয়ার ভয় দেখায় তারা।
পুলিশ জানায়, বুধবার সন্ধ্যায় ভুক্তভোগী দুমকী থানায় একটি মামলা দায়ের করে। ভুক্তভোগীকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন বলেন, অন্য আসামিদের গ্রেফতারে অভিযান চলছে। ভুক্তভোগীর শারীরিক পরীক্ষার রিপোর্ট আসলে পরবর্তী আইনি পদক্ষেপ দ্রুত নেয়া হবে।
Parisreports / Parisreports
মাদারীপুরে বিকল বাসে আরেক বাসের ধাক্কা, নিহত ৩
পাবনায় মাঠে জমে থাকা পানিতে ডুবে প্রাণ গেল ৩ শিশুর
কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা নিচ্ছে ডিএমপি নিজস্ব প্রতিবেদক
হবিগঞ্জে ফুটবল খেলা নিয়ে টর্চ জ্বালিয়ে ৬ মহল্লাবাসীর সংঘর্ষ
চুয়াডাঙ্গার সব রুটে বাস চলাচল বন্ধ
চট্টগ্রামে পুকুরের পানিতে ডুবে মামাতো-ফুফাতো ভাইয়ের মৃত্যু
রংপুরে একই পরিবারের ৪ জনকে হত্যা
ঈশ্বরদীতে অস্ত্র কেনাবেচার সময় হাতেনাতে অস্ত্র ব্যবসায়ী আটক
বিয়ের রাতেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেলো বরের
নিয়ন্ত্রণহীন ইজিবাইক: খুলনায় সীমাহীন যানজট
টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরীতে জলাবদ্ধতা
ফের বন্ধ বড়পুকুরিয়া বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট