মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬

লালমনিরহাটে ১৭ ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর-লুটপাট, আহত ১৫


জেলা প্রতিবেদক photo জেলা প্রতিবেদক
প্রকাশিত: ১৮-৩-২০২৫ রাত ৯:১০

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার হাজরানীয়া বাজারে বেশ কয়েকজন ব্যবসায়ীর ওপর হামলার ঘটনা ঘটেছে। সোমবার (১৭ মার্চ) দিবাগত রাতে পূর্ব বিরোধের জেরে এ ঘটনা ঘটে। এসময় ১৭টি দোকান ভাঙচুর ও নগদ টাকাসহ মালামাল লুট করে নিয়ে যাওয়া হয়েছে বলে অভিযোগ ব্যবসায়ীদের। এতে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

পুলিশ ও স্থানীয়রা জানান, পূর্ব বিরোধের জেরে ভোটমারী গ্রামের কয়েকজনের সাথে হাজরানীয়া বাজারের ব্যবসায়ী মশিউর রহমান মিন্টুর কথা কাটাকাটি হয়। পরে একদল মানুষ লাঠি নিয়ে ব্যবসায়ী মিন্টুর ওপর আক্রমণ করে। এ ঘটনায় মিন্টুসহ অন্তত ১৫ জন আহত হন।

আহতদের তিনজনকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে যান। হামলাকারীরা মারধরের পর বাজারের বিভিন্ন দোকান ও ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর ও লুটপাট করে বলেও অভিযোগ করেন ব্যবসায়ীরা।

খবর পেয়ে সেনাবাহিনীসহ পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় ব্যবসায়ী রেয়াজুল ইসলাম ১৬ জনের নাম উল্লেখ করে রাতেই কালীগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন।

Parisreports / Parisreports

টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরীতে জলাবদ্ধতা

ফের বন্ধ বড়পুকুরিয়া বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট

বিএসএফের হাতে বাংলাদেশি আটক, ভারতীয়কে ধরে আনলেন স্থানীয়রা

কক্সবাজার সৈকতে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু

বগুড়ায় ৭ শ্রমিকের মৃত্যু 

ব্রহ্মপুত্রের ডান তীররক্ষা বাঁধে ধস, আতঙ্কে নদপাড়ের মানুষ

উখিয়ায় পাহাড়ধসের ঘটনায় নিহত বেড়ে ৮

কক্সবাজারে পাহাড় ধসে ৮ রোহিঙ্গা ও বাংলাদেশির মৃত্যু

জমি নিয়ে সন্তানদের বিরোধ, বাড়ির উঠানে বাবাকে দাফন

২৬ দিন পর দেশে ফিরলো দুই প্রবাসীর মরদেহ

পরিত্যক্ত টয়লেটে বিষাক্ত গ্যাসে বাবা-ছেলেসহ চারজনের মৃত্যু

পাবনায় সমকামীর সংখ্যা ছাড়িয়েছে ১৬শ, বাড়ছে এইডস

চট্টগ্রামে ঘরে ঢুকে মা-মেয়ে হত্যা, সন্দেহে আর্থিক বিরোধ