মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

ইয়েমেনে যুক্তরাষ্ট্রের হুতিবিরোধী অভিযান, নিহতের সংখ্যা বেড়ে ৫৩


আন্তর্জাতিক ডেস্ক photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৭-৩-২০২৫ রাত ৯:৩১

ইয়েমেনে যুক্তরাষ্ট্রের হুতিবিরোধী অভিযানে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৩ জনে। এর মাঝে ৫ শিশুও রয়েছে। বিষয়টি নিশ্চিত করেছে ইয়েমেনের স্বাস্থ্য বিভাগ। সোমবার (১৭ মার্চ) এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, রোববারও রাতভর দেশটির বন্দরনগরী হুদাইদায় বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। হুতির শীর্ষ নেতাদের টার্গেট করে এই হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে ওয়াশিংটন। হামলায় গুরুত্বপূর্ণ কয়েক নেতা নিহত হয়েছে বলেও দাবি তাদের। তবে বিষয়টি নিশ্চিত করেনি হুতি।

লোহিত সাগরে মার্কিন জাহাজ লক্ষ্য করে হুতিদের হামলাকেই এই হুতিবিরোধী অভিযানের কারণ বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অভিযানের মাধ্যমে ইরানকেও সতর্ক করতে চান বলেও ইঙ্গিত দিয়েছেন তিনি।

অপরদিকে, লোহিত ও আরব সাগরে মার্কিন ও মিত্রদেশের জাহাজ বহরে হামলা বন্ধ হবে না বলে সাফ জানিয়েছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীটি।

Parisreports / Parisreports

রিয়াদে বিকট শব্দে বিস্ফোরণ

স্ত্রী হত্যায় অভিযুক্ত হন স্বামী

হুতিদের মোকাবেলায় সামরিক সহায়তা চাইল সৌদি

প্রশান্ত মহাসাগরের বিশাল স্বর্ণখনির সন্ধান পেল চীন

দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২১

ভেনেজুয়েলার মতো ইরানের তেলের নিয়ন্ত্রণ নেওয়ার ইঙ্গিত দিলেন ট্রাম্প

এক হাজার টন বিস্ফোরক দিয়ে ইসরায়েলের হামলা

বাব আল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ নিলো হুথিরা

ইসরায়েলি সেনাকে বিজ্ঞাপনে রেখে বিপাকে অ্যাডিডাস

নিজেদের ছেলে মনে করে অন্যের মরদেহ দাহ

ভারতের রাজধানীতে বহুতল ভবন ধস, বহু হতাহতের শঙ্কা

বিক্ষোভ নিষিদ্ধ করে আফগানিস্তানে আইন পাস

ভারী বৃষ্টিতে দিল্লি বিমানবন্দরে হাঁটুপানি, ভোগান্তিতে যাত্রীরা