শনিবার, ৩ অক্টোবর, ২০২৬

নারায়ণগঞ্জ থেকে অপহৃত শিশুকে রংপুর থেকে উদ্ধার


জেলা প্রতিবেদক photo জেলা প্রতিবেদক
প্রকাশিত: ২৩-১২-২০২৪ দুপুর ১২:১

নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে অপহৃত এক শিশুকে রংপুর থেকে উদ্ধার করেছে নারায়ণগঞ্জ জেলা পিবিআইয়ের সদস্যরা। রোববার (২২ ডিসেম্বর) রাত সাড়ে ১০টায় নারায়ণগঞ্জ জেলা পিবিআইয়ের পুলিশ সুপার মোস্তফা কামাল রাশেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

এর আগে গত শনিবার রংপুরের বদরগঞ্জ থানার বিচারপতির মোড় এলাকা থেকে অপহৃত শিশুটিকে উদ্ধার করে পিবিআই। এসময় চারজনকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তাররা হলেন- মো. সোহেল রানা (২৪), জুয়েল (২৭), জোহরা (৪৪), রাজা (৪৯)।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গত ৬ অক্টোবর রোববার স্কুল থেকে বাসায় ফেরার পথে পঞ্চবটি মোড় এলাকা থেকে শিশুটিকে অপহরণ করে আসামিরা। এ ঘটনায় আদালতে মামলা করেন তার বাবা। পরবর্তীতে আদালত মামলাটি পিবিআইকে তদন্তের নির্দেশ প্রদান করেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, তদন্তকালে জানা যায়- এজাহারনামীয় মো. সোহেল রানা ও তার সহযোগী আসামিরা শিশুটিকে অপহরণ করে প্রথমে ঢাকার গাবতলী এলাকায় নিয়ে যায়। পরবর্তীতে পিবিআইয়ের একটি বিশেষ টিম তথ্য প্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার করে। এ ঘটনায় আইনানুগ কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Parisreports / Parisreports

মাদারীপুরে বিকল বাসে আরেক বাসের ধাক্কা, নিহত ৩

পাবনায় মাঠে জমে থাকা পানিতে ডুবে প্রাণ গেল ৩ শিশুর

কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা নিচ্ছে ডিএমপি নিজস্ব প্রতিবেদক

হবিগঞ্জে ফুটবল খেলা নিয়ে টর্চ জ্বালিয়ে ৬ মহল্লাবাসীর সংঘর্ষ

চুয়াডাঙ্গার সব রুটে বাস চলাচল বন্ধ

চট্টগ্রামে পুকুরের পানিতে ডুবে মামাতো-ফুফাতো ভাইয়ের মৃত্যু

রংপুরে একই পরিবারের ৪ জনকে হত্যা

ঈশ্বরদীতে অস্ত্র কেনাবেচার সময় হাতেনাতে অস্ত্র ব্যবসায়ী আটক

বিয়ের রাতেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেলো বরের

নিয়ন্ত্রণহীন ইজিবাইক: খুলনায় সীমাহীন যানজট

টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরীতে জলাবদ্ধতা

ফের বন্ধ বড়পুকুরিয়া বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট

বিএসএফের হাতে বাংলাদেশি আটক, ভারতীয়কে ধরে আনলেন স্থানীয়রা