মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬

বাংলাদেশি ২৬ জেলেকে ফেরত দিয়েছে আরাকান আর্মি


জেলা প্রতিবেদক photo জেলা প্রতিবেদক
প্রকাশিত: ১৬-৩-২০২৫ সকাল ৯:৩৬

বঙ্গোপসাগরে মিয়ানমার আরকান আর্মির হাতে আটক ২৬ বাংলাদেশিকে জেলেকে ফেরত দেয়া হয়েছে। দেশটির বিচ্ছিন্নতাবাদী এই সশস্ত্র সংগঠনের সাথে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর অব্যাহত যোগাযোগের পর তারা আজ শনিবার (১৫ মার্চ) টেকনাফের শাহপরীর দ্বীপের জেটি ঘাট দিয়ে বিকেলে দেশে ফেরত আসে।

টেকনাফ ব্যাটালিয়নের (২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে বিভিন্ন সময়ে টেকনাফের কে কে খাল ও শাহপরীর দ্বীপ ট্রলারঘাট থেকে ভিন্ন ভিন্ন দলে মোট ২৬ জন জেলে নৌকাযোগে মাছ ধরার উদ্দেশ্যে বঙ্গোপসাগরে যায়। তারা মাছ ধরতে ধরতে একসময় ভুলবশত বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের শূন্যলাইন অতিক্রম করে মিয়ানমারের জলসীমায় প্রবেশ করে। এরপর আরাকান আর্মির সদস্যরা অবৈধ অনুপ্রবেশের দায়ে বিভিন্ন স্থান থেকে তাদেরকে নৌকাসহ আটক করে নিয়ে যায়।

পরবর্তীতে আটক জেলেদের পরিবার তাদেরকে ফিরিয়ে আনতে বিজিবির হস্তক্ষেপ চায়। এরপেক্ষিতে বিজিবি আরাকান আর্মির সাথে যোগাযোগ করে এবং মধ্যস্থতার পর আজ বিকেলে আরাকান আর্মির কাছ থেকে জেলেদের ফিরিয়ে আনা সম্ভব হয়। একইসঙ্গে আরাকান আর্মির নিকট বাজেয়াপ্ত একটি মাছ ধরার নৌকাও ফেরত আনা সম্ভব হয়েছে।

Parisreports / Parisreports

টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরীতে জলাবদ্ধতা

ফের বন্ধ বড়পুকুরিয়া বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট

বিএসএফের হাতে বাংলাদেশি আটক, ভারতীয়কে ধরে আনলেন স্থানীয়রা

কক্সবাজার সৈকতে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু

বগুড়ায় ৭ শ্রমিকের মৃত্যু 

ব্রহ্মপুত্রের ডান তীররক্ষা বাঁধে ধস, আতঙ্কে নদপাড়ের মানুষ

উখিয়ায় পাহাড়ধসের ঘটনায় নিহত বেড়ে ৮

কক্সবাজারে পাহাড় ধসে ৮ রোহিঙ্গা ও বাংলাদেশির মৃত্যু

জমি নিয়ে সন্তানদের বিরোধ, বাড়ির উঠানে বাবাকে দাফন

২৬ দিন পর দেশে ফিরলো দুই প্রবাসীর মরদেহ

পরিত্যক্ত টয়লেটে বিষাক্ত গ্যাসে বাবা-ছেলেসহ চারজনের মৃত্যু

পাবনায় সমকামীর সংখ্যা ছাড়িয়েছে ১৬শ, বাড়ছে এইডস

চট্টগ্রামে ঘরে ঢুকে মা-মেয়ে হত্যা, সন্দেহে আর্থিক বিরোধ