সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬

চট্টগ্রামে ৫ তলা ভবনের ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু


জেলা প্রতিবেদক photo জেলা প্রতিবেদক
প্রকাশিত: ১৫-৩-২০২৫ সকাল ৭:২৪

চট্টগ্রামের ইপিজেড এলাকায় একটি পাঁচ তলা ভবনের ছাদ থেকে পড়ে লোহার রড বিদ্ধ হয়ে রঞ্জন (৭) নামে এক শিশু মারা গেছে। শুক্রবার (১৪ মার্চ) দুপুর ২টার দিকে মাইলের মাথার আজিজ বিল্ডিংয়ের ছাদ থেকে পড়ে শিশুটি মারা যায়। নিহত রঞ্জন পটুয়াখালীর বাবলু সরকারের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শিশু রঞ্জন ভবনের ছাদে খেলছিল। হঠাৎ ভারসাম্য হারিয়ে ছাদের কার্নিশ থেকে নিচে পড়ে যায় সে। নিচে থাকা সীমানা প্রাচীরের রড বিদ্ধ হয়ে সে গুরুতর আহত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে শিশুটিকে উদ্ধার করে। 

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মাহবুব এলাহী বলেন, তারা যাওয়ার আগে ঘটনাস্থলেই শিশুটি মারা যায়। পরে উদ্ধার করে আইনি প্রক্রিয়ার জন্য মরদেহ ইপিজেড থানায় হস্তান্তর করা হয়।

Parisreports / Parisreports

কুড়িয়ে পাওয়া টাকার মালিককে খুঁজতে মাইকিং

নববধূর বিরুদ্ধে স্বামীকে বিষপানে হত্যার অভিযোগ

জামালপুরে ট্রাকচাপায় নিহত বেড়ে ৪, একই পরিবারের ৩ জন

গোয়ালন্দে মানসিক ভারসাম্যহীন ব্যক্তির হামলায় একজনের মৃত্যু

পাবনায় বজ্রপাতে ৬ জনের প্রাণহানি

ডেমরা সেতু মেরামত, বিকল্প সড়ক ব্যবহারের অনুরোধ

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের পিকআপ খাদে

সারাদেশ টাঙ্গাইলে নারীকে সংঘবদ্ধ ধর্ষণ মামলায় ২ আসামির যাবজ্জীবন

মাদারীপুরে বিকল বাসে আরেক বাসের ধাক্কা, নিহত ৩

পাবনায় মাঠে জমে থাকা পানিতে ডুবে প্রাণ গেল ৩ শিশুর

কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা নিচ্ছে ডিএমপি নিজস্ব প্রতিবেদক

হবিগঞ্জে ফুটবল খেলা নিয়ে টর্চ জ্বালিয়ে ৬ মহল্লাবাসীর সংঘর্ষ

চুয়াডাঙ্গার সব রুটে বাস চলাচল বন্ধ