সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬

সিলেটে মৌসুমের প্রথম শিলাবৃষ্টি


জেলা প্রতিবেদক photo জেলা প্রতিবেদক
প্রকাশিত: ১৪-৩-২০২৫ সকাল ৯:৫৭

সিলেট জেলার বিভিন্ন উপজেলায় তীব্র বেগে ঝড়ের সঙ্গে শিলাবৃষ্টি হওয়ার খবর পাওয়া গেছে। সেইসঙ্গে বেশ কয়েক জায়গায় বজ্রপাতের ঘটনাও ঘটেছে। বৃহস্পতিবার (১৩ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে কালবৈশাখি ঝড় ও শিলাবৃষ্টি শুরু হয়। যার স্থায়িত্ব ছিল প্রায় ১০ মিনিট।

সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাসিন্দা জাকির হোসেন জানান, সন্ধ্যার পর থেকে গোলাপগঞ্জ এলাকায় শীতল হাওয়া বইছিল। রাত ৮টার পর থেকে তীব্র গতিতে ঝড়ো হাওয়া বয়, পরে বজ্রবৃষ্টি হয়। এ সময় শিলাবৃষ্টি হয়।

সিলেট সদর উপজেলার বাসিন্দা আসলাম উদ্দিন বলেন, আমি সন্ধ্যার পর সিলেট শহর থেকে সদর উপজেলায় যাচ্ছিলাম। পথিমধ্যে ব্যাপক ঝড় ও শিলাবৃষ্টির কবলে পড়েছি। এটি এই মৌসুমে প্রথম শিলাবৃষ্টি।

সিলেট আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ সজীব হোসাইন জানান, সিলেটের বিভিন্ন জায়গায় শিলাবৃষ্টি  হওয়ার খবর পাওয়া গেছে। আগামী ৭২ ঘণ্টায় সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সিলেটে আজ সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত বৃষ্টির পরিমাণ রেকর্ড করা হয়েছে ৫.৪ মিলিমিটার।

Parisreports / Parisreports

কুড়িয়ে পাওয়া টাকার মালিককে খুঁজতে মাইকিং

নববধূর বিরুদ্ধে স্বামীকে বিষপানে হত্যার অভিযোগ

জামালপুরে ট্রাকচাপায় নিহত বেড়ে ৪, একই পরিবারের ৩ জন

গোয়ালন্দে মানসিক ভারসাম্যহীন ব্যক্তির হামলায় একজনের মৃত্যু

পাবনায় বজ্রপাতে ৬ জনের প্রাণহানি

ডেমরা সেতু মেরামত, বিকল্প সড়ক ব্যবহারের অনুরোধ

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের পিকআপ খাদে

সারাদেশ টাঙ্গাইলে নারীকে সংঘবদ্ধ ধর্ষণ মামলায় ২ আসামির যাবজ্জীবন

মাদারীপুরে বিকল বাসে আরেক বাসের ধাক্কা, নিহত ৩

পাবনায় মাঠে জমে থাকা পানিতে ডুবে প্রাণ গেল ৩ শিশুর

কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা নিচ্ছে ডিএমপি নিজস্ব প্রতিবেদক

হবিগঞ্জে ফুটবল খেলা নিয়ে টর্চ জ্বালিয়ে ৬ মহল্লাবাসীর সংঘর্ষ

চুয়াডাঙ্গার সব রুটে বাস চলাচল বন্ধ