সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬

চট্টগ্রামে কর্ণফুলী নদীতে মিলল যুবকের মরদেহ


জেলা প্রতিবেদক photo জেলা প্রতিবেদক
প্রকাশিত: ২৩-১২-২০২৪ দুপুর ১১:৫২

চট্টগ্রামের কর্ণফুলী নদী থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২২ ডিসেম্বর) নেভাল বার্থ-৬ এর পেছনে নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

অবশ্য নিহত যুবকের পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ। সুরতহাল প্রতিবেদন তৈরির পর মরদেহটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

সদরঘাট নৌ-থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরাম উল্লাহ বলেন, মরদেহটি নদীতে ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। যুবকের পরনে নীল রঙের জিন্স প্যান্ট, হাফ হাতা জ্যাকেট এবং গোল গলা গেঞ্জি ছিল।

তিনি আরও বলেন, কীভাবে তার মৃত্যু হয়েছে তা প্রাথমিকভাবে শনাক্ত করা যায়নি। তবে তার জিহ্বা বের করা এবং শরীরের চামড়া ওঠে গেছে। ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

Parisreports / Parisreports

কুড়িয়ে পাওয়া টাকার মালিককে খুঁজতে মাইকিং

নববধূর বিরুদ্ধে স্বামীকে বিষপানে হত্যার অভিযোগ

জামালপুরে ট্রাকচাপায় নিহত বেড়ে ৪, একই পরিবারের ৩ জন

গোয়ালন্দে মানসিক ভারসাম্যহীন ব্যক্তির হামলায় একজনের মৃত্যু

পাবনায় বজ্রপাতে ৬ জনের প্রাণহানি

ডেমরা সেতু মেরামত, বিকল্প সড়ক ব্যবহারের অনুরোধ

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের পিকআপ খাদে

সারাদেশ টাঙ্গাইলে নারীকে সংঘবদ্ধ ধর্ষণ মামলায় ২ আসামির যাবজ্জীবন

মাদারীপুরে বিকল বাসে আরেক বাসের ধাক্কা, নিহত ৩

পাবনায় মাঠে জমে থাকা পানিতে ডুবে প্রাণ গেল ৩ শিশুর

কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা নিচ্ছে ডিএমপি নিজস্ব প্রতিবেদক

হবিগঞ্জে ফুটবল খেলা নিয়ে টর্চ জ্বালিয়ে ৬ মহল্লাবাসীর সংঘর্ষ

চুয়াডাঙ্গার সব রুটে বাস চলাচল বন্ধ