শনিবার, ৩ অক্টোবর, ২০২৬

খাগড়াছড়িতে পর্যটকদের জিম্মি করে চাঁদা আদায়, গ্রেফতার ৪


জেলা প্রতিবেদক photo জেলা প্রতিবেদক
প্রকাশিত: ১১-৩-২০২৫ সকাল ৪:৫৪

খাগড়াছড়ির দীঘিনালায় পর্যটকদের জিম্মি করে চাঁদা আদায়ের অভিযোগে ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (৯ মার্চ) রাতে দীঘিনালার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার হলেন বেলাল, আজিবুর রহমান, সহিদুল ও সুফিয়া। বিষয়টি নিশ্চিত করেন দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া।

পুলিশ জানায়, গত ৩ মার্চ পর্যটনস্থল সাজেক যাওয়ার সময় দীঘিনালার নয় মাইল এলাকায় গাড়ির গতিরোধ করে ৮ জনকে জিম্মি করা করে মুক্তিপণ হিসেবে স্বজনদের কাছে ২০ লাখ টাকা চাওয়া হয়। বিভিন্ন মাধ্যমে ৭ লাখ ২০ হাজার টাকা মুক্তিপণ নিয়ে পরের দিন তাদের ছেড়ে দেয়া হয়। পরে অভিযোগ পেয়ে পুলিশ অভিযানে নেমে জড়িতদের গ্রেফতার করে।

খাগড়াছড়ির পুলিশ সুপার জানান, মুক্তিপণ আদায়ের ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা হয়েছে। গ্রেফতার আসামিদের আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনার পেছনে অন্য কোনো বিষয় আছে কিনা, সেদিকেও নজর দিচ্ছে পুলিশ।

Parisreports / Parisreports

মাদারীপুরে বিকল বাসে আরেক বাসের ধাক্কা, নিহত ৩

পাবনায় মাঠে জমে থাকা পানিতে ডুবে প্রাণ গেল ৩ শিশুর

কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা নিচ্ছে ডিএমপি নিজস্ব প্রতিবেদক

হবিগঞ্জে ফুটবল খেলা নিয়ে টর্চ জ্বালিয়ে ৬ মহল্লাবাসীর সংঘর্ষ

চুয়াডাঙ্গার সব রুটে বাস চলাচল বন্ধ

চট্টগ্রামে পুকুরের পানিতে ডুবে মামাতো-ফুফাতো ভাইয়ের মৃত্যু

রংপুরে একই পরিবারের ৪ জনকে হত্যা

ঈশ্বরদীতে অস্ত্র কেনাবেচার সময় হাতেনাতে অস্ত্র ব্যবসায়ী আটক

বিয়ের রাতেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেলো বরের

নিয়ন্ত্রণহীন ইজিবাইক: খুলনায় সীমাহীন যানজট

টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরীতে জলাবদ্ধতা

ফের বন্ধ বড়পুকুরিয়া বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট

বিএসএফের হাতে বাংলাদেশি আটক, ভারতীয়কে ধরে আনলেন স্থানীয়রা