মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬

লালমনিরহাটে মসজিদে হাসাহাসির জেরে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৮


জেলা প্রতিবেদক photo জেলা প্রতিবেদক
প্রকাশিত: ৮-৩-২০২৫ রাত ১১:১১

লালমনিরহাটে মসজিদে হাসাহাসিকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ৮ জন আহত হয়েছেন। এ ঘটনায় ৪জনকে আটক করেছে সদর থানা পুলিশ। শুক্রবার (৮ মার্চ) সন্ধ্যায় সদরের তেলীপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, জুমার নামাজের সময় মসজিদে হাসাহাসিকে কেন্দ্র করে কথা কাটাকাটি হয় জিসান ও সজিবের। সেসময় জিসানকে মারধর করে সজিব ও তার সাথের কয়েকজন। ছিনিয়ে নেয় তার মোবাইল। প্রতিবাদ করতে গেলে জিসানের বাবার ওপরও চড়াও হন তারা। পরে সন্ধ্যায় মোবাইল ফেরত দেয়ার কথা বলে ডেকে নিয়ে আবারও মারধর করা হয় জিসানকে। খবর ছড়িয়ে পড়লে উত্তেজিত জনতা হামলা চালিয়ে সজীবের বাড়িঘর ভাঙচুর করে। আহত হন কয়েকজন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় চারজনকে আটক করা হয়েছে। গুরুতর আহত দুজন রংপুর মেডিকেলে চিকিৎসাধীন।

লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর নবী বলেন, এ ঘটনায় ৪জনকে আটক করা হয়েছে। যৌথবাহিনীর উপস্থিতিতে বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। আহতদের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলমান রয়েছে।

Parisreports / Parisreports

টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরীতে জলাবদ্ধতা

ফের বন্ধ বড়পুকুরিয়া বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট

বিএসএফের হাতে বাংলাদেশি আটক, ভারতীয়কে ধরে আনলেন স্থানীয়রা

কক্সবাজার সৈকতে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু

বগুড়ায় ৭ শ্রমিকের মৃত্যু 

ব্রহ্মপুত্রের ডান তীররক্ষা বাঁধে ধস, আতঙ্কে নদপাড়ের মানুষ

উখিয়ায় পাহাড়ধসের ঘটনায় নিহত বেড়ে ৮

কক্সবাজারে পাহাড় ধসে ৮ রোহিঙ্গা ও বাংলাদেশির মৃত্যু

জমি নিয়ে সন্তানদের বিরোধ, বাড়ির উঠানে বাবাকে দাফন

২৬ দিন পর দেশে ফিরলো দুই প্রবাসীর মরদেহ

পরিত্যক্ত টয়লেটে বিষাক্ত গ্যাসে বাবা-ছেলেসহ চারজনের মৃত্যু

পাবনায় সমকামীর সংখ্যা ছাড়িয়েছে ১৬শ, বাড়ছে এইডস

চট্টগ্রামে ঘরে ঢুকে মা-মেয়ে হত্যা, সন্দেহে আর্থিক বিরোধ