শনিবার, ৩ অক্টোবর, ২০২৬

টানা ৪০ দিন নামাজ পড়ে সাইকেল উপহার পেলো ৮ শিশু-কিশোর


জেলা প্রতিবেদক photo জেলা প্রতিবেদক
প্রকাশিত: ৮-৩-২০২৫ রাত ১১:১১

টানা ৪০ দিন একটানা ৫ ওয়াক্ত নামাজ জামায়াতের সাথে পালন করায় রংপুরে ৮ শিশু-কিশোরকে সাইকেল উপহার দিয়েছে নর্দাণ লাইটস নামের একটি স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন।   

শুক্রবার ( ৭ মার্চ) জুমার নামাজের পর নগরীর এরশাদনগর জামে মসজিদে শিশুদের কাছে সাইকেল তুলে দেন সংগঠনটির চেয়ারম্যান ইয়াসির আরাফাত আসিফ।

সংগঠন সূত্রে জানা যায়, মসজিদটিতে জামায়াতে নামাজ পড়া প্রতিযোগিতায় ৯৮ জন শিশু ও কিশোর অংশ নেয়। শেষ পর্যন্ত ৮ জন টানা ৪০ দিন ৫ ওয়াক্ত নামাজ ওই মসজিদে জামায়াতের সাথে আদায় করেন। ৮ জনের জন্য মোট ৬১ হাজার টাকা খরচে সাইকেলগুলো কেনা হয়।

সাইকেল উপহার পাওয়া তৃতীয় শ্রেণির শিক্ষার্থী অয়াজিৎ হোসেন জানান, আমি আল্লাহর ওপর ভরসা করে প্রতিযোগিতায় অংশ নিয়েছি। এবং ৫ ওয়াক্ত নামাজ জামায়াতে আদায় করেছি। আলহামদুলিল্লাহ। আমাকে সাইকেল উপহার দেয়া হয়েছে আমি তাতে খুবই খুশি।

আয়োজক নর্দাণ লাইটস এর চেয়ারম্যান ইয়াসির আরাফাত আসিফ জানান, জামায়াতে নামাজ উৎসাহিত করতে আমাদের এই উপহার কার্যক্রম অব্যাহত থাকবে। এর মাধ্যমে আমরা মসজিদে ৫ ওয়াক্ত নামাজ জামায়াতে আদায় করতে মুসল্লীদের উৎসাহিত করছি।

Parisreports / Parisreports

মাদারীপুরে বিকল বাসে আরেক বাসের ধাক্কা, নিহত ৩

পাবনায় মাঠে জমে থাকা পানিতে ডুবে প্রাণ গেল ৩ শিশুর

কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা নিচ্ছে ডিএমপি নিজস্ব প্রতিবেদক

হবিগঞ্জে ফুটবল খেলা নিয়ে টর্চ জ্বালিয়ে ৬ মহল্লাবাসীর সংঘর্ষ

চুয়াডাঙ্গার সব রুটে বাস চলাচল বন্ধ

চট্টগ্রামে পুকুরের পানিতে ডুবে মামাতো-ফুফাতো ভাইয়ের মৃত্যু

রংপুরে একই পরিবারের ৪ জনকে হত্যা

ঈশ্বরদীতে অস্ত্র কেনাবেচার সময় হাতেনাতে অস্ত্র ব্যবসায়ী আটক

বিয়ের রাতেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেলো বরের

নিয়ন্ত্রণহীন ইজিবাইক: খুলনায় সীমাহীন যানজট

টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরীতে জলাবদ্ধতা

ফের বন্ধ বড়পুকুরিয়া বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট

বিএসএফের হাতে বাংলাদেশি আটক, ভারতীয়কে ধরে আনলেন স্থানীয়রা