মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

ট্রাম্পের হুমকি প্রত্যাখ্যান ফিলিস্তিনি গোষ্ঠীর


আন্তর্জাতিক ডেস্ক photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৭-৩-২০২৫ দুপুর ১০:১৮

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের উদ্দেশ্যে ‘লাস্ট ওয়ার্নিং’ বা ‘শেষ সতর্কতা’ জারি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই সতর্কবার্তায় তিনি হামাস নেতাদের গাজায় আটক থাকা সকল ইসরায়েলি বন্দিকে মুক্তি দিতে এবং গাজা ছেড়ে চলে যেতে বলেছেন। তবে ট্রাম্পের এ হুমকি প্রত্যাখ্যান করেছে ফিলিস্তিনি গোষ্ঠীটি।

বৃহস্পতিবার (৬ মার্চ) বার্তাসংস্থা রয়টার্সকে এক খুদে বার্তায় হামাসের মুখপাত্র আব্দেল-লফিত আল-কানুয়া বলেছেন, “আমাদের জনগণের বিরুদ্ধে ট্রাম্পের হুমকি নেতানিয়াহুর জন্য সমর্থন প্রদর্শন করে। যেন সে যুদ্ধবিরতির চুক্তি কার্যকর না করে থাকতে পারে এবং আমাদের জনগণকে ক্ষুধার্থ রাখার নীতি শক্ত করতে পারে। (তবে) বাকি ইসরায়েলি জিম্মিদের মুক্ত করার সবচেয়ে ভালা উপায় হলো… যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপে যাওয়া এবং মধ্যস্থতাকারীদের মাধ্যমে যে যুদ্ধবিরতি হয়েছে সেটি মানতে ইসরায়েলকে বাধ্য করা।”

এদিকে হামাস ও গাজাবাসীকে হুমকি দিয়ে বুধবার ট্রাম্প তার নিজের সামাজিকমাধ্যম ট্রুথে লিখেছেন, “এটি আপনাদের জন্য শেষ সতর্কতা! (হামাসের) নেতৃত্বের জন্য এখন সময় এসেছে গাজা ত্যাগ করার। আপনাদের জন্য এখনও এই সুযোগটি রয়েছে।”

তিনি আরও লিখেছেন, “এছাড়াও, গাজার জনগণের কাছে (আমার বার্তা): আপনাদের জন্য একটি সুন্দর ভবিষ্যত অপেক্ষা করছে, কিন্তু আপনারা যদি জিম্মিদের আটকে রাখেন তাহলে তেমনটি হবে না। যদি আপনারা তেমন কিছু করেন, তাহলে আপনি মৃত! স্মার্ট সিদ্ধান্ত নিন।”

 

Parisreports / Parisreports

রিয়াদে বিকট শব্দে বিস্ফোরণ

স্ত্রী হত্যায় অভিযুক্ত হন স্বামী

হুতিদের মোকাবেলায় সামরিক সহায়তা চাইল সৌদি

প্রশান্ত মহাসাগরের বিশাল স্বর্ণখনির সন্ধান পেল চীন

দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২১

ভেনেজুয়েলার মতো ইরানের তেলের নিয়ন্ত্রণ নেওয়ার ইঙ্গিত দিলেন ট্রাম্প

এক হাজার টন বিস্ফোরক দিয়ে ইসরায়েলের হামলা

বাব আল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ নিলো হুথিরা

ইসরায়েলি সেনাকে বিজ্ঞাপনে রেখে বিপাকে অ্যাডিডাস

নিজেদের ছেলে মনে করে অন্যের মরদেহ দাহ

ভারতের রাজধানীতে বহুতল ভবন ধস, বহু হতাহতের শঙ্কা

বিক্ষোভ নিষিদ্ধ করে আফগানিস্তানে আইন পাস

ভারী বৃষ্টিতে দিল্লি বিমানবন্দরে হাঁটুপানি, ভোগান্তিতে যাত্রীরা