সোমবার, ১৭ আগস্ট, ২০২৬

তেলের ট্রাকে বিস্ফোরণ : পুড়ল ৪শ ব্যারেল তেল


জেলা প্রতিবেদক photo জেলা প্রতিবেদক
প্রকাশিত: ২৩-১২-২০২৪ সকাল ৯:৪২

রাজশাহীর বাগমারা উপজেলায় তেলের ট্রাকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ছড়িয়ে পড়া আগুনে তেলের ডিপোসহ আটটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। রোববার (২২ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার তাহেরপুর বাজারে এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের চারটি ইউনিট প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এনেছে। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতি নিরূপণ করা যায়নি বলে ফায়ার সার্ভিসের সদস্যরা জানিয়েছেন। 
 
স্থানীয়রা জানান, তাহেরপুর বাজারে আলিফ নামে এক ব্যবসায়ীর তেলের দোকান আছে। তিনি ব্যারেলে জ্বালানি তেল রেখে বিক্রি করেন। বিকেলে এই দোকানে তেল দিচ্ছিল পদ্মা অয়েলের একটি ট্যাংকার ট্রাক। এ সময় কোনোভাবে ট্রাকটিতে আগুন লেগে যায়। একপর্যায়ে ট্রাকে বিস্ফোরণ হয়। এরপর তেলের ডিপোসহ আরও আটটি দোকানে আগুন ছড়িয়ে পড়ে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের বাগমারা ফায়ার স্টেশনের ইনচার্জ মো. ইব্রাহিম জানান, বাগমারা ও দুর্গাপুর ফায়ার স্টেশনের চারটি ইউনিট প্রায় দেড় ঘণ্টার চেষ্টার পর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে এনেছে। তবে তার আগেই ট্যাংকার ট্রাকটি আগুনে পুড়ে যায়।
 
তিনি জানান, পুড়ে যাওয়া দোকানগুলোর মধ্যে খাবারের হোটেল, মুদি দোকান ও ওয়ার্কশপ রয়েছে। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা যায়নি। তবে শুধু তেলের দোকানেরই প্রায় ৪০০ ব্যারেল তেল পুড়ে গেছে।

Parisreports / Parisreports

টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরীতে জলাবদ্ধতা

ফের বন্ধ বড়পুকুরিয়া বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট

বিএসএফের হাতে বাংলাদেশি আটক, ভারতীয়কে ধরে আনলেন স্থানীয়রা

কক্সবাজার সৈকতে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু

বগুড়ায় ৭ শ্রমিকের মৃত্যু 

ব্রহ্মপুত্রের ডান তীররক্ষা বাঁধে ধস, আতঙ্কে নদপাড়ের মানুষ

উখিয়ায় পাহাড়ধসের ঘটনায় নিহত বেড়ে ৮

কক্সবাজারে পাহাড় ধসে ৮ রোহিঙ্গা ও বাংলাদেশির মৃত্যু

জমি নিয়ে সন্তানদের বিরোধ, বাড়ির উঠানে বাবাকে দাফন

২৬ দিন পর দেশে ফিরলো দুই প্রবাসীর মরদেহ

পরিত্যক্ত টয়লেটে বিষাক্ত গ্যাসে বাবা-ছেলেসহ চারজনের মৃত্যু

পাবনায় সমকামীর সংখ্যা ছাড়িয়েছে ১৬শ, বাড়ছে এইডস

চট্টগ্রামে ঘরে ঢুকে মা-মেয়ে হত্যা, সন্দেহে আর্থিক বিরোধ