পোপ ফ্রান্সিসের শারীরিক অবস্থা ‘সংকটজনক’: ভ্যাটিকান
বিশ্বের ক্যাথলিক খ্রিস্টান ধর্মের সর্বোচ্চ নেতা পোপ ফ্রান্সিসের শারীরিক অবস্থার অবনতি হয়েছে বলে জানিয়েছে ইউরোপের দেশ ভ্যাটিকান। শ্বাসকষ্টজনিত অসুস্থতা নিয়ে কয়েকদিন আগে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি।
হাঁপানি, নিউমোনিয়াসহ আরও বেশকিছু শারীরিক জাটিলতা নিয়ে তিনি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এছাড়া নিঃশ্বাস নেওয়ার জন্য তাকে ‘উচ্চমাত্রায়’ অক্সিজেনও দিতে হচ্ছে। রোববার (২৩ ফেব্রুয়ারি) পৃথক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি ও আল জাজিরা। শনিবার এক বিবৃতিতে ভ্যাটিকান জানায়, “পবিত্র পিতার অবস্থা এখনও সংকটজনক। পোপ বিপদমুক্ত নন”।
এছাড়া প্লাটিলেট কমে যাওয়ায় পোপকে রক্ত দিতে হয়েছে বলেও জানানো হয়েছে। যদিও এতো অসুস্থতার মধ্যেও ৮৮ বছর বয়সী এই ধর্মগুরু সজাগ রয়েছেন। এমনকি তিনি চেয়ারেও বসতে পারছেন। তবে নিঃশ্বাস নেওয়ার জন্য তাকে ‘উচ্চমাত্রায়’ অক্সিজেন দিতে হচ্ছে।
এর আগে পোপ ফ্রান্সিসের ফুসফুসে ‘জটিল সংক্রমণ’ ধরা পড়েছিল। বর্তমানে তিনি ইতালির রাজধানী রোমের একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
প্রসঙ্গত, নিউমোনিয়া ও ফুসফুসে সংক্রমণ নিয়ে গত ১৪ ফেব্রুয়ারি রোমের জেমেলি হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি হন পোপ ফ্রান্সিস। তিনি দীর্ঘদিন ধরেই হাঁপানিজনিত শ্বাসকষ্টে ভুগছিলেন। শ্বাসযন্ত্রের সংক্রমণ বেড়ে যাওয়ায় শনিবার তার শারীরিক অবস্থার আরও অবনতি হয়।
এর পাশাপাশি, পোপের শ্বাসনালীতে পলিমাইক্রোবিয়াল সংক্রমণও পাওয়া গেছে। চিকিৎসকরা জানিয়েছেন, পোপ ফ্রান্সিসের শারীরিক অবস্থা খুবই খারাপ এবং তিনি কোনোভাবেই বিপদমুক্ত নন। ফ্রান্সিসের শরীরে সেপসিসের (গুরুতর রক্ত সংক্রমণ) আশঙ্কা করছেন চিকিৎসকরা।
Parisreports / Parisreports
রিয়াদে বিকট শব্দে বিস্ফোরণ
স্ত্রী হত্যায় অভিযুক্ত হন স্বামী
হুতিদের মোকাবেলায় সামরিক সহায়তা চাইল সৌদি
প্রশান্ত মহাসাগরের বিশাল স্বর্ণখনির সন্ধান পেল চীন
দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২১
ভেনেজুয়েলার মতো ইরানের তেলের নিয়ন্ত্রণ নেওয়ার ইঙ্গিত দিলেন ট্রাম্প
এক হাজার টন বিস্ফোরক দিয়ে ইসরায়েলের হামলা
বাব আল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ নিলো হুথিরা
ইসরায়েলি সেনাকে বিজ্ঞাপনে রেখে বিপাকে অ্যাডিডাস
নিজেদের ছেলে মনে করে অন্যের মরদেহ দাহ
ভারতের রাজধানীতে বহুতল ভবন ধস, বহু হতাহতের শঙ্কা
বিক্ষোভ নিষিদ্ধ করে আফগানিস্তানে আইন পাস