শনিবার, ৩ অক্টোবর, ২০২৬

রাজশাহীগামী বাসে ডাকাতি ও নারীর শ্লীলতাহানীর ঘটনায় মামলা


জেলা প্রতিবেদক photo জেলা প্রতিবেদক
প্রকাশিত: ২২-২-২০২৫ রাত ৩:৩৯

ঢাকা থেকে রাজশাহীগামী নৈশকোচে ডাকাতি ও দুই নারী শ্লীলতাহানীর ঘটনায় মামলা হয়েছে। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) রাতে টাঙ্গাইলের মির্জাপুর থানায় মামলা করেন ভুক্তভোগী ওমর আলী। অজ্ঞাতনামা ৮-৯ জন আসামির বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়।

ডাকাতির ঘটনায় দায়ের হওয়া মামলার এজাহারে বাদির অভিযোগ, ১৭ ফেব্রুয়ারি, সোমবার রাত ১০টার দিকে গাবতলী থেকে রাজশাহীর উদ্দেশ্যে ছেড়ে যায় ইউনিক রোড রয়েলস পরিবহনের একটি বাস। গাজীপুরের চন্দ্রা থেকে ওঠে আরও কয়েকজন যাত্রী। কিছুক্ষণ পর সেই গাড়ির নিয়ন্ত্রণ নেয় যাত্রীবেশে থাকা ডাকাতদল।

লুটপাটের পাশাপাশি দুই নারী যাত্রীর শ্লীলতাহানির অভিযোগ আনা হয়েছে মামলায়। ডাকাতদল বাস থেকে নেমে যাওয়ার পর নাটোরের বড়াইগ্রাম থানা মোড় এলাকায় পৌঁছালে পুলিশে খবর দেয় যাত্রীরা। তিন দিন পর মামলা হয়েছে ঘটনাস্থল টাঙ্গাইলের মির্জাপুর থানায়।

এর আগে ১৭ ফেব্রুয়ারি রাতে রাজধানীর গাবতলি থেকে রাজশাহীর উদ্দেশে ছেড়ে যাওয়া ইউনিক রোড রয়েলস পরিবহনের একটি বাসে গাজীপুরের চন্দ্রা থেকে উঠে একদল ডাকাত। গাড়ির নিয়ন্ত্রণ নিয়ে লুটপাটের পাশাপাশি দুই নারী যাত্রীর শ্লীলতাহানি করে তারা।

Parisreports / Parisreports

মাদারীপুরে বিকল বাসে আরেক বাসের ধাক্কা, নিহত ৩

পাবনায় মাঠে জমে থাকা পানিতে ডুবে প্রাণ গেল ৩ শিশুর

কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা নিচ্ছে ডিএমপি নিজস্ব প্রতিবেদক

হবিগঞ্জে ফুটবল খেলা নিয়ে টর্চ জ্বালিয়ে ৬ মহল্লাবাসীর সংঘর্ষ

চুয়াডাঙ্গার সব রুটে বাস চলাচল বন্ধ

চট্টগ্রামে পুকুরের পানিতে ডুবে মামাতো-ফুফাতো ভাইয়ের মৃত্যু

রংপুরে একই পরিবারের ৪ জনকে হত্যা

ঈশ্বরদীতে অস্ত্র কেনাবেচার সময় হাতেনাতে অস্ত্র ব্যবসায়ী আটক

বিয়ের রাতেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেলো বরের

নিয়ন্ত্রণহীন ইজিবাইক: খুলনায় সীমাহীন যানজট

টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরীতে জলাবদ্ধতা

ফের বন্ধ বড়পুকুরিয়া বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট

বিএসএফের হাতে বাংলাদেশি আটক, ভারতীয়কে ধরে আনলেন স্থানীয়রা