শনিবার, ৩ অক্টোবর, ২০২৬

ময়মনসিংহ-জারিয়া রুটে ট্রেন চলাচল বন্ধ 


জেলা প্রতিবেদক photo জেলা প্রতিবেদক
প্রকাশিত: ২০-২-২০২৫ রাত ১:২৯

নেত্রকোণার জারিয়া এলাকায় বলাকা কমিউটার ট্রেনের ইঞ্জিনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (১৯ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নেত্রকোণার শ্যামগঞ্জ স্টেশনের মাস্টার মো. জহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে মুঠোফোনে  বলেন, আজ ভোর ৫টা ৪০ মিনিটে ঢাকার কমলাপুর স্টেশন থেকে ছেড়ে আসা বলাকা কমিউটার ট্রেনটি বেলা সাড়ে ১১টার দিকে জারিয়া-ঝানজাইল এলাকায় পৌঁছালে হঠাৎ ট্রেনের ইঞ্জিনে আগুন লেগে যায়। আগুন লাগার পর রেলের কর্মী ও যাত্রীরা মিলে আগুন নিয়ন্ত্রণে আনেন। প্রাথমিকভাবে ধারণা করছি যান্ত্রিক গোলযোগ থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে। তবে পরীক্ষা-নিরীক্ষার পর বিস্তারিত বলা যাবে। অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে ময়মনসিংহ-জারিয়া রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

তিনি আরও বলেন, বর্তমানে জারিয়াগামী আরেকটি লোকাল ট্রেন শ্যামগঞ্জ স্টেশনে অবস্থান করছে। প্রশাসনের সিদ্ধান্তক্রমে ওই ট্রেনের ইঞ্জিনটি রিলিফ ইঞ্জিন হিসেবে পাঠানো হবে এবং অগ্নিকাণ্ডে বিকল হওয়া ট্রেনটি উদ্ধার করা হবে।

Parisreports / Parisreports

মাদারীপুরে বিকল বাসে আরেক বাসের ধাক্কা, নিহত ৩

পাবনায় মাঠে জমে থাকা পানিতে ডুবে প্রাণ গেল ৩ শিশুর

কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা নিচ্ছে ডিএমপি নিজস্ব প্রতিবেদক

হবিগঞ্জে ফুটবল খেলা নিয়ে টর্চ জ্বালিয়ে ৬ মহল্লাবাসীর সংঘর্ষ

চুয়াডাঙ্গার সব রুটে বাস চলাচল বন্ধ

চট্টগ্রামে পুকুরের পানিতে ডুবে মামাতো-ফুফাতো ভাইয়ের মৃত্যু

রংপুরে একই পরিবারের ৪ জনকে হত্যা

ঈশ্বরদীতে অস্ত্র কেনাবেচার সময় হাতেনাতে অস্ত্র ব্যবসায়ী আটক

বিয়ের রাতেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেলো বরের

নিয়ন্ত্রণহীন ইজিবাইক: খুলনায় সীমাহীন যানজট

টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরীতে জলাবদ্ধতা

ফের বন্ধ বড়পুকুরিয়া বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট

বিএসএফের হাতে বাংলাদেশি আটক, ভারতীয়কে ধরে আনলেন স্থানীয়রা