শনিবার, ৩ অক্টোবর, ২০২৬

যুবলীগের মশাল মিছিল, প্রতিবাদ বৈষম্যবিরোধী ছাত্রদের


জেলা প্রতিবেদক photo জেলা প্রতিবেদক
প্রকাশিত: ১৮-২-২০২৫ রাত ৯:৫৭

সাতক্ষীরা জেলা যুবলীগের মশাল মিছিলের প্রতিবাদে শ্যামনগর উপজেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা পাল্টা মশাল মিছিল করেছেন।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় শ্যামনগরের আসিফ চত্বর থেকে মিছিলটি শুরু হয়ে উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় আসিফ চত্বরে এসে শেষ হয়। এই কর্মসূচির নেতৃত্ব দেন ছাত্র প্রতিনিধি মাহফুজুর রহমান, জান্নাতুল নাঈম ও শরীফুল ইসলাম।

ছাত্র নেতারা জানান, সাতক্ষীরায় যুবলীগের মশাল মিছিলের প্রতিক্রিয়ায় তারা এই কর্মসূচি পালন করেছেন। তারা ফ্যাসিস্ট সরকারের অঙ্গ সংগঠনের বিরুদ্ধে প্রশাসন দ্রুত ব্যবস্থা না নিলে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

প্রসঙ্গত, রোববার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সাতক্ষীরার বকচরা মোড়ে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ড. ইউনুসের পদত্যাগের দাবিতে মশাল মিছিল করে জেলা যুবলীগ। ওই কর্মসূচির প্রতিবাদ জানিয়ে পরদিন শ্যামনগরে পাল্টা মশাল মিছিলের আয়োজন করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

Parisreports / Parisreports

মাদারীপুরে বিকল বাসে আরেক বাসের ধাক্কা, নিহত ৩

পাবনায় মাঠে জমে থাকা পানিতে ডুবে প্রাণ গেল ৩ শিশুর

কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা নিচ্ছে ডিএমপি নিজস্ব প্রতিবেদক

হবিগঞ্জে ফুটবল খেলা নিয়ে টর্চ জ্বালিয়ে ৬ মহল্লাবাসীর সংঘর্ষ

চুয়াডাঙ্গার সব রুটে বাস চলাচল বন্ধ

চট্টগ্রামে পুকুরের পানিতে ডুবে মামাতো-ফুফাতো ভাইয়ের মৃত্যু

রংপুরে একই পরিবারের ৪ জনকে হত্যা

ঈশ্বরদীতে অস্ত্র কেনাবেচার সময় হাতেনাতে অস্ত্র ব্যবসায়ী আটক

বিয়ের রাতেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেলো বরের

নিয়ন্ত্রণহীন ইজিবাইক: খুলনায় সীমাহীন যানজট

টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরীতে জলাবদ্ধতা

ফের বন্ধ বড়পুকুরিয়া বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট

বিএসএফের হাতে বাংলাদেশি আটক, ভারতীয়কে ধরে আনলেন স্থানীয়রা