বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬

দুবাইয়ে চ্যাম্পিয়নস ট্রফির ক্যাম্প শুরু করেছে টাইগাররা


ক্রীড়া প্রতিবেদক photo ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৬-২-২০২৫ রাত ১:৩৪

দুবাইয়ে চ্যাম্পিয়নস ট্রফির ক্যাম্প শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট দল। ভারতের বিপক্ষে ম্যাচের আগে কন্ডিশনের সাথে মানিয়ে নিতে চায় নাজমুল শান্তর দল। শনিবার (১৫ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে তিনটায় আইসিসি ক্রিকেট অ্যাকাডেমিতে শুরু হয় দলের অনুশীলন সেশন।

সেশনে ব্যাটে-বলে নিজেদের ঝালিয়ে নেন টাইগাররা। কোচ ফিল সিমন্সের সাথে কথা বলতে দেখা যায়, অধিনায়ক নাজমুল শান্তকে।

এছাড়া, দেশে অনুশীলনের সময় হাতে চোট পাওয়া সৌম্য সরকার অনুশীলন করেছেন ব্যাট হাতে। কথা বলেছেন ফিজিওর সাথে।

গত বছরের শেষভাগে বাংলাদেশ শারজাহতে আফগানিস্তানের সাথে সিরিজ খেললেও অনুশীলন করেছিল দুবাইতে। তাইতো এখানকার কন্ডিশনের সাথে দ্রুতই অভ্যস্ত হবার কথা টাইগারদের।

চ্যাম্পিয়নস ট্রফির মাঠের লড়াই শুরু হওয়ার আগে পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে বাংলাদেশ। ২০ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হচ্ছে বাংলাদেশ দলের চ্যাম্পিয়নস ট্রফি অভিযান।

Parisreports / Parisreports

বিশ্বকাপে ‘ভারত ম্যাচ’ বয়কট করল পাকিস্তান

লা লিগায় এলচেকে হারিয়ে টেবিলের শীর্ষে বার্সেলোনা

সাকিবকে দলে ফেরানোর ইঙ্গিত দিলো বিসিবি

বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দিলো আইসিসি

মিরপুরে হীরাখচিত ট্রফি

ভারতে না খেললে বিকল্প দল নেবে আইসিসি

বাংলাদেশ ইস্যুতে নিজেদের বিশ্বকাপ প্রস্তুতি স্থগিত করল পাকিস্তান

ভারতে বিশ্বকাপ খেলতে ফের আইসিসির আহবান

সাগরিকার ৫ গোল ও ঋতুপর্ণাদের আরেকটি বড় জয়

ভারতে খেলতে না যাওয়ার বিষয়ে আমরা অনড়

বিশ্বকাপ খেলার স্বপ্নে নতুন ধাক্কা খেলেন নেইমার

ভারতকে হারিয়ে ফিফা র‍্যাঙ্কিংয়ে ৩ ধাপ এগোলো বাংলাদেশ

আইসিসির মাসসেরা দক্ষিণ আফ্রিকার দুই ক্রিকেটার