অনূর্ধ্ব-১৯ নারী এশিয়া কাপ
ভারতের কাছে হেরে স্বপ্নভঙ্গ বাংলাদেশের
ব্যাটিং ব্যর্থতায় প্রথমবার আয়োজিত মেয়েদের অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে শিরোপার স্বপ্নভঙ্গ হয়েছে বাংলাদেশের। ছেলেদের বয়সভিত্তিক এই টুর্নামেন্টের পর নারী এশিয়া কাপের ফাইনালেও বাংলাদেশ-ভারত মুখোমুখি হয়েছিল। যেখানে ভারতের দেওয়া ১১৮ রানের লক্ষ্য তাড়ায় টাইগ্রেসরা মাত্র ৭৬ রানে গুটিয়ে গেছে। ৪২ রানের জয়ে প্রথমবার আয়োজিত অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে চ্যাম্পিয়ন ভারতীয় মেয়েরা।
কুয়ালালামপুরের বায়েওমাস স্টেডিয়ামে আজ (রোববার) শিরোপানির্ধারণী ফাইনালে টস জিতে আগে ফিল্ডিং নিয়েছিল বাংলাদেশের যুব টাইগ্রেসরা। দারুণ বোলিংয়ে ৪ উইকেট নিয়ে ফারজানা ইয়াসমিন ভারতের রানের টুটি চেপে ধরেন। তবে গোঙ্গাদি তৃষার ফিফটি ও শেষদিকে টেলএন্ডারদের ক্যামিওতে ১১৭ রানের লড়াকু পুঁজি পায় ভারত।
অন্যদিকে, বাংলাদেশের কেবল দুই ব্যাটার দুই অঙ্কের ঘর ছুঁতে পেরেছেন। এর মধ্যে সর্বোচ্চ ২২ রান করেন জুয়াইরিয়া ফেরদৌস। এ ছাড়া ওপেনার ফাহমিদা ছোঁয়া ১৮ রান করেছেন। টাইগ্রেসরা কপাল পোড়ায় দুটি রানআউট ও একটি হিট উইকেট হয়ে। ১৮.৩ ওভারেই ৭৬ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ।
বিপরীতে ভারতের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছেন আয়ুশি শুক্লা। এ ছাড়া পারুনিকা সিসোদিয়া ২ এবং জোশিথা ১টি উইকেট শিকার করেন।
এর আগে ১১৭ রান সংগ্রহের পথে ভারতীয় ওপেনার তৃষা ৪৭ বলে ৫২ এবং শেষদিকে মিথিলা ভিনোদ ১৭ রান করেন। বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ৪ উইকেট নেন পেসার ফারজানা ইয়াসমিন।
Parisreports / Parisreports
বিশ্বকাপে ‘ভারত ম্যাচ’ বয়কট করল পাকিস্তান
লা লিগায় এলচেকে হারিয়ে টেবিলের শীর্ষে বার্সেলোনা
সাকিবকে দলে ফেরানোর ইঙ্গিত দিলো বিসিবি
বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দিলো আইসিসি
মিরপুরে হীরাখচিত ট্রফি
ভারতে না খেললে বিকল্প দল নেবে আইসিসি
বাংলাদেশ ইস্যুতে নিজেদের বিশ্বকাপ প্রস্তুতি স্থগিত করল পাকিস্তান
ভারতে বিশ্বকাপ খেলতে ফের আইসিসির আহবান
সাগরিকার ৫ গোল ও ঋতুপর্ণাদের আরেকটি বড় জয়
ভারতে খেলতে না যাওয়ার বিষয়ে আমরা অনড়
বিশ্বকাপ খেলার স্বপ্নে নতুন ধাক্কা খেলেন নেইমার
ভারতকে হারিয়ে ফিফা র্যাঙ্কিংয়ে ৩ ধাপ এগোলো বাংলাদেশ