রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে " সাদা হাতি"র আয়োজন


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫-২-২০২৫ সকাল ৫:৫২

ভালোবাসা দিবস উপলক্ষে সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে নতুন পোশাক ও দুপুরের খাবারের আয়োজন করেছে আন্তর্জাতিক বেসরকারি সংস্থা " সাদা হাতি"।  ১৪ ফেব্রুয়ারি সকালে গাজীপুরের টঙ্গী বাজারে এই আয়োজনে সংস্থার সহসভাপতি শেকানুল ইসলাম শাহী বলেন আরো কিছু শিশুর মাঝে নতুন বস্ত্র বিতরণ করা হবে। 

এসময় কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংস্থার উপদেষ্টা পরিষদের সদস্য সৈয়দ আতিক, সহ সাধারণ সম্পাদক তাহমিনা আলী, সহ অর্থ সম্পাদক রিফাত উজ্জামান, সদস্য ইভা জামান প্রমুখ। 'মানবিক পৃথিবীর পথে', স্লোগাকে ধারণ করে ফ্রান্সে ‘সাদা হাতি’র আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।

এই উদ্যোগের উদ্দেশ্য পিছিয়ে পড়া মানুষদের, বিশেষত নারীদের উন্নয়নের পথে এগিয়ে নেওয়া, শিশুদের মুখে হাসি ফোটানো এবং একটি মানবিক পৃথিবী গড়ে তোলা।
'সাদা হাতি' মনে করে সমাজের চিন্তাশীল ও কল্যাণকামী মানুষ, যাঁরা শুধু নিজেরই নয় অন্যদের জীবনমান উন্নয়নেও অবদান রাখতে আগ্রহী, তাঁরা  একসাথে কাজ করলেই পৃথিবীকে আরও সুন্দর, আরও মানবিক করে তোলা সম্ভব। ‘সাদা হাতি’র লক্ষ্য হচ্ছে - নারীর ক্ষমতায়ন,    শিশুর উন্নয়ন,    প্রতিবন্ধীদের স্বপ্ন পূরণ, জলবায়ু রক্ষা, পরিবেশ দূষণ রোধ, বন্যপ্রাণী সংরক্ষণ ও আবাসন ও মানবিক মূল্যবোধের প্রসার।

'সাদা হাতি' সম্পর্কে উদ্যোগতারা বলেন -পৃথিবীর সৌন্দর্য প্রাকৃতিক এবং মানুষের সুরুচি দ্বারা সৃষ্ট। মানবিক বোধ যত উন্নত হয়, মানুষের জীবনও তত সুন্দর হয়। শুধু নিজের সুখই নয়, অন্যের সুখের অনুসঙ্গ হওয়াও জীবনের দায়। এতে যে পরম প্রশান্তি মেলে তা  জীবনকে অর্থপূর্ণ ও আনন্দময় করে তোলে। 'সাদা হাতি' একটি বেসরকারী ও অরাজনৈতিক সংগঠন। আমরা চাই বাংলাদেশসহ পৃথিবী জুড়ে 'সাদা হাতি'র প্রসার ঘটুক। লক্ষ্য পূরণে 'সাদা হাতি' সহযোগিতা চায় মানবিক মানুষের, একই সাথে সামাজিক সংস্থা, গোষ্ঠী ও সরকারের।'সাদা হাতি' জীবনের আনন্দ উপভোগ করতে চায়, মানবিক পৃথিবী গড়ে তোলায় অংশী হতে চায়।

Parisreports / Parisreports

কবি নজরুলের স্মরণে ঢাকার রাশিয়ান হাউস

রাশিয়ার মাউন্ট এলব্রুস জয় করতে যাচ্ছেন এভারেস্টজয়ী পর্বতারোহী শাকিল

টিএমজিবি ও রাশিয়ান হাউস বাংলাদেশের মধ্যে সৌজন্য সাক্ষাৎ 

গণমাধ্যমে লেখালেখি: পেশাগত নীতিনৈতিকতা ও দায়িত্ববোধ

দেশ রূপান্তরের সম্পাদক হলেন মুস্তাফিজ শফি 

কক্সবাজারে টিএমজিবি’র পারিবারিক মিলনমেলা অনুষ্ঠিত

‘মুক্তির সংগ্রামে দাঁড়াও’ কাব্যগ্রন্থের প্রকাশনা অনুষ্ঠান

অভাবে সাংবাদিক নেতার আত্মহত্যা

ঢাকায় রুশ হাউসে রাশিয়া দিবস উদযাপন

সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন 

ঢাকায় গিয়ে দুই দিন ধরে সাংবাদিক নিখোঁজ

আজ বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস

আমাদের সময়ের মফস্বল সম্পাদক শাহজাহান কমর আর নেই