রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

অভাবে সাংবাদিক নেতার আত্মহত্যা


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৪-৬-২০২৫ সকাল ৭:২৫

অর্থনৈতিক অনটনে বিষপান করে আত্মহত্যা করেছেন শাওন চক্রবর্তী নামে এক সন্তানের জনক। তিনি বরিশালের উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়নের কুটিশ্বর চক্রবর্তীর ছেলে। এছাড়া উজিরপুর পৌর প্রেসক্লাবের সাংস্কৃতিক সম্পাদক ছিলেন। তবে তিনি কোন পত্রিকায় কাজ করতেন তা স্থানীয় সাংবাদিকরা জানাতে পারেননি। 

স্বজনরা জানিয়েছেন, কিছুদিন ধরেই খুব হতাশায় ছিল শাওন চক্রবর্তী। তার একমাত্র ছেলেকে নিয়ে টেনশনে ফেসবুকে স্ট্যাটাসও দিয়েছিল। শনিবার (২১ জুন) দিবাগত রাতে শাওন চক্রবর্তী কীটনাশক পান করেন। পরবর্তীতে পরিবারের সদস্যরা তাকে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে প্রথমে উপজেলা ও পরে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে আশঙ্কাজনক অবস্থায় ওইদিন রাতেই তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পর রোববার ভোরে সে মৃত্যুবরণ করেন।

উজিরপুর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত (ওসি) আব্দুস সালাম বলেন, শাওন চক্রবর্তী নামের ওই ব্যক্তি ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তিনি বিষপান করেছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। লাশ বাড়িতে এনেছে কীনা সেই তথ্য আমার কাছে নেই।

 

Parisreports / Parisreports

কবি নজরুলের স্মরণে ঢাকার রাশিয়ান হাউস

রাশিয়ার মাউন্ট এলব্রুস জয় করতে যাচ্ছেন এভারেস্টজয়ী পর্বতারোহী শাকিল

টিএমজিবি ও রাশিয়ান হাউস বাংলাদেশের মধ্যে সৌজন্য সাক্ষাৎ 

গণমাধ্যমে লেখালেখি: পেশাগত নীতিনৈতিকতা ও দায়িত্ববোধ

দেশ রূপান্তরের সম্পাদক হলেন মুস্তাফিজ শফি 

কক্সবাজারে টিএমজিবি’র পারিবারিক মিলনমেলা অনুষ্ঠিত

‘মুক্তির সংগ্রামে দাঁড়াও’ কাব্যগ্রন্থের প্রকাশনা অনুষ্ঠান

অভাবে সাংবাদিক নেতার আত্মহত্যা

ঢাকায় রুশ হাউসে রাশিয়া দিবস উদযাপন

সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন 

ঢাকায় গিয়ে দুই দিন ধরে সাংবাদিক নিখোঁজ

আজ বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস

আমাদের সময়ের মফস্বল সম্পাদক শাহজাহান কমর আর নেই