বৃহষ্পতিবার, ৬ আগস্ট, ২০২৬

নতুন মামলায় সালমান, মেনন ও ইনুসহ চারজন গ্রেপ্তার


জ্যেষ্ঠ প্রতিবেদক photo জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২২-১২-২০২৪ দুপুর ১২:৫৫

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক মন্ত্রী ও ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, সাবেক মন্ত্রী ও জাসদের সভাপতি হাসানুল হক ইনুকে নতুন মামলায় গ্রেপ্তার দেখিয়েছে আদালত। তাদের কারাগার থেকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে মামলার তদন্তকারী কর্মকর্তারা তাদের পৃথক পৃথক মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন।

আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শরীফুর রহমান এসব মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন। 

এসময় তাদের আইনজীবীরা জামিনের আবেদন করলেও শুনানি শেষে বিচারক তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে রাজধানীর নিউমার্কেট থানাধীন এলাকায় শিক্ষার্থী মুহাম্মদ শামীম হত্যাচেষ্টা মামলায় সালমান এফ রহমানকে গ্রেপ্তার দেখিয়েছে আদালত।

অন্যদিকে রাজধানীর রামপুরা এলাকায় সোহান শাহ নামে একজন গার্মেন্টস কর্মীকে গুলি করে হত্যা মামলা ও কাফরুল থানা এলাকায় মাহবুব হাসান মামুন হত্যা মামলায় কামাল আহমেদ মজুমদারকে গ্রেপ্তার দেখানো হয়েছে ।

এছাড়াও ২০১৫ সালে রাজধানীর মতিঝিল এলাকায় মেয়র পদে নির্বাচনের প্রচারণা চালানোর সময়ে বিএনপি নেতা মির্জা আব্বাসের কর্মীদের উপর হামলার ঘটনায় করা মামলায় হাসানুল হক ইনুকে এবং একই বছরের ২৮ এপ্রিল মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাসের গাড়িবহরে হামলার ঘটনায় মতিঝিল থানায় করা হত্যাচেষ্টা মামলায় সাবেক মন্ত্রী রাশেদ খান মেননকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

Parisreports / Parisreports

২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক : বিশেষজ্ঞ কমিটি গঠনে হাইকোর্টের নির্দেশ

চাঁদপুরে ৭ বছরের শিশুকে ধর্ষণের দায়ে আসামির যাবজ্জীবন

চট্টগ্রামে শিশু আয়াত হত্যা : আসামি আবিরের মৃত্যুদণ্ড

সালমান শাহর দেহাবশেষ কবর থেকে উত্তোলনের নির্দেশ

রামিসা হত্যা মামলায় সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড

রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় রোববার

আইভীর জামিন বহাল, মুক্তিতে বাধা নেই

‘কাঠগড়ায় আসামি দেখলাম, আমরা খুব খুশি’

হত্যাচেষ্টা মামলায় শিরীন শারমিন চৌধুরীর জামিন

গণভোটের ফল বাতিল চেয়ে হাইকোর্টে রিট

টিউলিপের ৪, শেখ হাসিনার ১০ বছরের কারাদণ্ড

শেখ হাসিনার বিরুদ্ধে দুই মামলার রায় আজ

চানখারপুলে ছয় হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড